টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডাকসুতে নির্বাচিত হয়েছেন সিলেটের শাহিনুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কাইমা গ্রামের মেধাবী শিক্ষার্থী মো. শাহিনুর রহমান কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতক শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র।

ডাকসু নির্বাচনে শাহিনুর রহমান শিবির সমর্থিত ঐক্যবদ্ধ জোটের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কার্যকরী সদস্য পদে ৪৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার এই বিজয় সিলেট তথা সুনামগঞ্জের মানুষের জন্য এক গৌরবের বিষয় হয়ে উঠেছে।

নির্বাচনে জয়লাভের অনুভূতি প্রকাশ করে শাহিনুর রহমান বলেন, “নির্বাচনে জয়ী হয়ে আমি অত্যন্ত আনন্দিত। যে শিক্ষার্থীরা মুক্ত ও সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন, তারা আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন যথাযথভাবে পালন করতে পারি—এই দোয়া চাই আল্লাহর কাছে।”

শেকড়ের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন শিক্ষার্থী। আমার শরীরে হাওরপাড়ের গন্ধ, মাটির টান লেগে আছে। সিলেট বিভাগের মধ্যে একমাত্র আমি ডাকসুতে নির্বাচিত হয়েছি। সিলেটবাসীর, বিশেষত সুনামগঞ্জ হাওরাঞ্চল ও সিলেট সরকারি কলেজের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গর্বের।”

তার এই সাফল্যে সিলেটের মানুষ আনন্দিত ও গর্বিত। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

1

মধ্যনগরে বিশেষ অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

2

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

3

নির্বাচন ‘অত সহজ’ হবে না: তারেক রহমান

4

অকাল বন্যার ঝুঁকি মোকাবেলায় জগন্নাথপুরের হাওরে জোরালো বাঁধ ন

5

সিলেটের যানজট নিরসনে এনসিপির ২৭ দফা প্রস্তাব

6

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

নগরীতে ফিল্মি স্টাইলে ছিনতাই, দুই দিনেও অধরা দুর্বৃত্তরা

9

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

10

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, সিলেটে যাত্রাবিরতি

11

সিলেটে নির্বাচন: সব কেন্দ্রে সিসি ক্যামেরা, থাকবে স্ট্রাইকিং

12

তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুন

13

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

14

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

15

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

16

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

17

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

18

জগন্নাথপুরে বৃষ্টি থামতেই পানি নামতে শুরু, স্বস্তি ফিরেছে এল

19

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে ব

20