টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

,ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের কারাদণ্ড যুবকের

সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ও জামায়াত নেতা পরিচয় দিয়ে সরকারি কাজে বাধা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের হুমকী দেয়ায় মাহবুবুর রহমান (৩২) নামের এক কথিত সমন্বয়কে ২ মাসের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের পরিচালিত ভ্রাম্যমান আদালত তাকে এই দণ্ড প্রদান করেন। মাহবুবব উপজেলার সাদিপুর ইউপির সাদীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাহবুবুর  নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহবায়ক ও জায়ামাত নেতা পরিচয় দিয়ে অনিয়মতান্ত্রিক ভাবে জায়গার নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য কর্মকর্তাদের বল প্রয়োগ ও হুমকী প্রদান করে আসছিলেন। কাজ না করে দিলে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর করারও হুমকী দেন তিনি।

সোমবার ভুমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারো হুমকী প্রদান করলে তাকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হয়। ভ্রম্যমান আদালতের বিচারকের কাছে সে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এই কাজে তাকে তার চাচাতো ভাই ডা. আব্দুল লতিফ ও আমান আহমদ প্ররোচণা দিয়েছেন বলে আদালতকে জানান মাহবুব। আদালত তাকে দন্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদন্ড ও ৫শ টাকার অর্থদন্ড প্রদান করে  জেল হাজতে প্রেরণ করেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকী প্রদান ও সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন। সোমবার অফিসে এসে আবারও হুমকী প্রদান করে। ভ্রাম্যমান আদালতের কাছে তিনি দোষ স্বীকার করেন। দোষ স্বীকার করায় তাকে আইননগত ভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থ ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ওসমানীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

এদিকে, ওসমানীনগর জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ জানিয়েছেন, প্রশাসনকে হুমকি দেওয়া মাহবুবুর রহমান জামায়াতের কেউ নন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট আসছে এনসিপির ‘জুলাই পদযাত্রা

1

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপ

2

ছাতকে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

3

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর বর্বর হামলা

4

শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে প্রতিবাদ

5

হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

6

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

7

মধ্যপ্রাচ্যে সিলেট- ব্রাহ্মণবাড়িয়া ঘোষণা দিয়ে মারামারি চলে :

8

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

9

জগন্নাথপুরে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ

10

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

11

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

12

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

13

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (বাসক) এর পক্ষ থেকে ফ্রান্স প

14

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

15

সিলেটে শিশুকে গলাকেটে হত্যা: বাবা সুস্থ হওয়ার অপেক্ষায় পুলিশ

16

সিলেটে দ্রুতই চালু হচ্ছে জেলা হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল:

17

সুনামগঞ্জ-৫: বিএনপির মনোনয়ন দৌড়ে ত্যাগী বনাম তরুণ নেতৃত্ব,

18

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

19

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

20