টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুড়ীতে বেসরকারি স্কুল কলেজ কর্মচারীদের কর্মবিরতি পালন।



জসিম উদ্দিন
জুড়ী উপজেলা প্রতিনিধি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করায় কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। এরই সুবাদে  আজ (২৮ মে) সারা দেশের ন্যায় জুড়ী উপজেলায় ও বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা।
জুড়ী উপজেলা বেসরকারি কর্মচারী ফোরামের সভাপতি উস্তার আলী ও সাধারণ সম্পাদক সবুজ মিয়া এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকার কর্মচারীদের বাদ রেখে শুধু শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। আমরা বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান  জুড়ী উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর প্রতিবাদে আজ বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করবো ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা।’


এতে আরও বলা হয়, ‘এই কর্মবিরতির পরও সম্মতিপত্র সংশোধন করে শিক্ষকদের ন্যায় কর্মচারীদের উৎসব ২৫ শতাংশ বৃদ্ধি করা না হলে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে।’

এর আগে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি) এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন, যা আগে ছিল মূল বেতনের ২৫ শতাংশ।

সোমবার (২৬ মে) এ সংক্রান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন বলে জানিয়েছেন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ’র মুখপাত্র জাফর আলী।
কিন্তু পরে তা কর্মচারীদের বাদ দিয়ে সম্মতিপত্র জারি করে।এতে সকল কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে নিন্দা জ্ঞাপন করেন এবং কালো ব্যাজ পরিধান করে কর্মচারীরা কর্মবিরতি পালন করছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

1

সৌদিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবকের মর্মান্তিক মৃত্য

2

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

3

হবিগঞ্জে সীমান্ত দিয়ে শিশুসহ ১৯ বাংলাদেশিকে পুশইন

4

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতায় ছাতকে ব্রাকের পাইলট প্র

5

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা: সিলেট থেকে হাফিজ গ্রেপ্তার

6

সিলেটে খালাতো বোনকে ধর্ষণকারী ভাই গ্রেফতার

7

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

8

সিলেট শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী

9

জগন্নাথপুরে এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর মাহফিল কমিটির সদস্যে

10

প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বা

11

মঙ্গলবার সিলেটের যে এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

12

ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

13

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান

14

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

15

মধ্যনগরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে দুই আসামি গ্রেফতার

16

ভূমিকম্পে কাঁপল সিলেট

17

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

18

সিলেটে বাসযাত্রী নারী আটক, ২২ বোতল ফেনসিডিল জব্দ

19

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

20