টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ ও দৃশ্যমান রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টাকে জানান।

ঐকমত্য কমিশনের সদস্যদের তাদের অনন্য ভূমিকা ও প্রচেষ্টার জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 

তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের প্রতিটি বৈঠক টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ায় সবাই এর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো দেখতে পাচ্ছেন। দেশ-বিদেশের মানুষ ব্যাপকভাবে এ উদ্যোগের প্রশংসা করেছেন।’

তিনি বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ঘটনা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মাধ্যমে প্রতিফলিত হবে। কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে।  মানুষের কাছে এভাবেই দৃশ্যমান থাকতে হবে। 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপে আটটি বিষয়ে আলোচনার পর ঐকমত্য হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন আলী রিয়াজ। এছাড়া আরও সাতটি বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে আলোচনা চলমান আছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎমা ছড়া এলাকা থেকে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

1

লাইসেন্সবিহীন সিএনজি শহরের বাইরে যেতে হবে- জেলা প্রশাসক

2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

3

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

4

দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩০

5

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

6

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

7

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

8

মধ্যনগর উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার

9

শাকসু নির্বাচন , ভোট গ্রহণ ২০ জানুয়ারি

10

ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত: হুমায়ূন কবির

11

সিলেটে রেললাইন থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

12

চাঁদাবাজ–দখলবাজদের কঠোর পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমীর ডা. শ

13

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

14

রিমন হত্যায় সাংবাদিকসহ ১৮৪ জনের নামে মামলা,

15

৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা

16

বালুচরে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি আলম খান র‌্যাবের অভি

17

ওসমানী মেডিকেল এলাকায় সুনামগঞ্জ ফার্মেসীর আড়ালে দালাল ও চাঁ

18

নিয়ন্ত্রণহীন কিশোরগ্যাং আতঙ্কে বালুচর, নীরব পুলিশ প্রশাসন

19

৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত

20