টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর বর্বর হামলা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর বর্বর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন কর্মী–সমর্থক এই হামলা চালায়। এতে অন্তত ৫ জন সাংবাদিক আহত হয়েছেন। হামলার ঘটনায় উপস্থিত সাংবাদিকরা বাকরুদ্ধ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, সোহাগ নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী ফুটেজ ধারণে বাধা সৃষ্টি করেন। সাংবাদিকরা সৌজন্য বজায় রেখে তাকে একটু সরে দাঁড়ানোর অনুরোধ জানান। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে শুরু হয় দুর্ব্যবহার। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে সোহাগ ও তার সঙ্গে থাকা উশৃঙ্খল কর্মীরা ফটো জার্নালিস্ট ডালিমের ক্যামেরা ভেঙে ফেলেন।

এই হামলায় আহত হন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম। তিনি জানান, হামলাকারীরা তার শার্ট ধরে টেনে হিঁচড়ে ডিভাইস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পেশাগত দায়িত্ব পালনের জবাবে এভাবেই হামলার শিকার হতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।হামলার প্রতিবাদ করতে গেলে সময়ের আলোর রিপোর্টার মাহবুব আলম শ্রাবণের ওপরও চড়াও হন সোহাগ। সজোরে আঘাতে তিনিও আহত হন। এছাড়া আহত হয়েছেন জাগো নিউজের রিপোর্টার রাকিব হাসান, বাংলা নিউজ ২৪ ডটকমের রিপোর্টার সাইমুম মুবিন পল্লব, ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহমুদ আল মামুন মারুফ এবং জাগো নিউজের ভিডিও জার্নালিস্ট শাহরিয়ার রাকিব। ঘটনার পর স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা হাফিজ দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেন।

এদিকে মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনের সেক্রেটারি আক্তারুজ্জামান বলেন, সন্ত্রাসী কায়দায় সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ অধিদপ্তরের অভিযান: ইবনে সিনা হাসপাতালকে জরিমানা"

1

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এসএমপির বিশেষ অভিযান

2

লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

3

কানাইঘাটে জমি নিয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড: র‌্যাব-৯ এর অভিযানে

4

“জোট নয়, নির্বাচনী সমঝোতা করবো” — জামায়াতের আমীর ডা. শফিকুর

5

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

6

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

7

জগন্নাথপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, হাসপাতালে দুই

8

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্

9

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচিত হওয়ায় অভিনন্

10

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

11

জাকিয়া চৌধুরীর বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে এ+ ঝলক

12

ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

13

ছাতকের জাউয়া সাহিত্যিক পাড়া মাদকমুক্ত এলাকা ঘোষণা

14

সিলেটসহ দেশজুড়ে বৃষ্টির আভাস

15

জামেয়া দারুল কুরআন মজুমদারপাড়া মাদ্রাসায় মরহুম রফিকুল আলম স্

16

কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়

17

ছাতক থানা প্রাঙ্গণে জামে মসজিদের পূর্ণ নির্মাণ কাজের উদ্বোধন

18

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

19

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির কাঠইর ইউনিয়ন শাখার কর্মী সভা অন

20