টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে আজ থেকে আল-হাদী ইসলামি যুব সংঘের ৩৩তম তাফসীরুল কুরআন মহা সম্মেলন শুরু


হাকীম নোমানী,
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আল-হাদী ইসলামি যুব সংঘের উদ্যোগে দুই দিনব্যাপী ৩৩তম তাফসীরুল কুরআন মহা সম্মেলন। আগামী ১৯ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই ধর্মীয় মহাসম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাত পোহালেই শুরু হতে যাওয়া এ মোবারক মাহফিলে দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম পবিত্র কুরআনের তাফসীর পেশ করবেন। আয়োজক সূত্রে জানা যায়, তাফসীরুল কুরআন মাহফিল মুসলিম উম্মাহর জন্য হেদায়েত, আত্মশুদ্ধি ও নৈতিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।
এ কারণে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে উপস্থিত হয়ে বরকতময় এই মাহফিল সফল করার পাশাপাশি অশেষ সাওয়াব অর্জনের জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, আল-হাদী ইসলামি যুব সংঘ দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করে আসছে। এসব মাহফিল এলাকায় দ্বীনি চেতনা জাগ্রত ও ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
১৯ ও ২০ জানুয়ারির তাফসীরুল কুরআন মহা সম্মেলন সর্বাঙ্গীণভাবে সফল হোক—এই কামনাই সংশ্লিষ্ট সকলের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গ্যাস বেলুনে ভারতে বোমা সন্দেহ, পরে স্বাভাবিক পরিস্থ

1

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ

2

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

3

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

4

প্রবীণ ব্যক্তিত্ব মওলুল হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

5

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

6

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

7

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

8

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

9

সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পা

10

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

11

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

12

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

জগন্নাথপুরে তামাক নিয়ন্ত্রণে প্রশাসনের প্রশিক্ষণ উদ্যোগ

15

ফুটপাত ও সড়কে অবৈধ ব্যবসা: সিলেট মহানগরীতে ১০ হকার আটক, জরিম

16

রাতে ঘণ্টার ব্যবধানে ৩ বাসে আগুন

17

জগন্নাথপুরে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

18

তাহিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ রাতভর সরবরাহ

19

ব্যাটিংয়ে বাংলাদেশ, মাঠে ঢুকে পড়ল সাপ

20