টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে মশাল মিছিল



নিজস্ব প্রতিবেদক ::)
সিলেটের প্রতি ‘উন্নয়ন বৈষম্য ও বঞ্চনার’ প্রতিবাদে ‘সিলেট আন্দোলন’-এর উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এ মিছিল বের হয়।
মশাল মিছিলটি দরগা গেট এলাকার হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, “আগামীকাল রবিবার সকাল ১১টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত নগরের কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত ঘোষিত গণঅবস্থান কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে নগরের কুমারপাড়াস্থ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।
আরিফুল হক চৌধুরী আরও জানান, সিলেটের উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদেই এই অরাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হয়েছে। ঘোষিত গণঅবস্থান কর্মসূচি বাস্তবায়নে শনিবারের এই মশাল মিছিলের আয়োজন করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

1

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি : প্রধান উপদেষ্টা

2

সিলেটের ডিসি সারওয়ারকে নিয়ে আবেগঘন পোস্ট আইন উপদেষ্টার

3

নির্বাচনে জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে: হাইকোর্ট

4

মধ্যনগরে উপজেলা বিএনপির ৩১ দফা কর্মসূচি বিষয়ে আলোচনা ও লিফলে

5

যমুনাসহ ৪ বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত

6

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা

7

ছাতকে গণঅধিকার পরিষদের (জিওপি) ২৩ সদস্যের আংশিক কমিটি অনুমোদ

8

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

9

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

10

সুনামগঞ্জে হত্যা মামলায় ছেলের মৃত্যুদন্ড ও মায়ের যাবজ্জীবন

11

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষ, নিহত বেড়ে ৪

12

সিলেটে চালু হলো দেশের ২৪তম স্থলবন্দর, পর্যটনবান্ধব ভোলাগঞ্জ

13

সিলেটে ২০ জন করোনা আক্রান্ত রোগী

14

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

15

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

16

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

17

আটকের পরও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়

18

গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না : সেনাবাহিনী

19

তিন দিনের আল্টিমেটাম: হাদি হত্যার বিচারের দাবিতে সিলেটে সড়ক

20