টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে রেল উন্নয়নের দাবিতে রেললাইনে ১০ মিনিট শোয়া কর্মসূচি



নতুন ট্রেন চালু, ডাবল লাইন ও রেলসেবার মানোন্নয়নের দাবি নাগরিকদের
নিজস্ব প্রতিবেদক:
সিলেট-ঢাকা রেলপথকে ডাবল করা, নতুন ট্রেন চালু এবং রেলসেবার মান উন্নয়নের দাবিতে প্রতীকী “রেললাইনে ১০ মিনিট শোয়া” কর্মসূচি পালন করেছেন বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্যরা।
বুধবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা রেলগেট এলাকায় সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচি ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম এবং সিলেট-কক্সবাজার রেলপথে বিরতিহীন নতুন ট্রেন চালু করতে হবে। পাশাপাশি রেলপথকে ডাবল লাইনে উন্নীতকরণ, ট্রেনের মানোন্নয়ন, সিলেট-ছাতক রুটে পুনরায় ট্রেন চালু, যাত্রীদের চাহিদা অনুযায়ী ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন এবং সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহারের বিষয়টি বাস্তবায়ন করতে হবে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর একই দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ২৩ জন উপদেষ্টার নিকট (জেলা প্রশাসক, সিলেটের মাধ্যমে) একটি স্মারকলিপি প্রদান করা হয়।
শোয়া কর্মসূচিতে বক্তব্য রাখেন—
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিহাব, এবং সিকস’র উপদেষ্টা রাধিকা রঞ্জন পাল ছাবুল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তির লোভে আপন বড়ভাইকে হত্যার চেষ্টা: মামলা তুলে নিতে আস

1

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

2

জাতীয় দৈনিক ডেসটিনি’র ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেল

3

সুনামগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্

4

সীমান্তে আবারও রক্তপাত: কোম্পানীগঞ্জে দুই বাংলাদেশি নিহত

5

যুক্তরাষ্ট্রের মিশিগানে নবীগঞ্জ সোসাইটির বনভোজন সম্পন্ন

6

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

7

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

8

এনসিপির সমাবেশে হামলা-সংঘর্ষ সিলেটে, সড়ক ব্লকেড

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

11

শাবিতে শাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু

12

১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ঘোষণা

13

কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ ‘দর্পণে দেখা আলোর আকুতি’র

14

সিলেটে সুনামগঞ্জ সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

15

সব মামলায় খালাস তারেক রহমান

16

দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন ‘আগে হতে হবে’: পাটওয়

17

নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি

18

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা,বন্যার আভাস সিলেটে

19

নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুমোদন

20