টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমন–বোরোর বাইরে নতুন সম্ভাবনা, তরমুজে হাসি খলিল মিয়ার মুখে

মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় কৃষক খলিল মিয়া। আমন ও বোরো ধাননির্ভর এই অঞ্চলে ভিন্নধর্মী ফসল চাষ করে তিনি যেমন লাভবান হয়েছেন, তেমনি আশপাশের কৃষকদের মাঝেও নতুন উদ্যম ও আগ্রহ সৃষ্টি করেছেন।
চলতি মৌসুমে উপজেলার বলবল গ্রামের পলিভরাট মইয়ার হাওরে প্রায় ৬ কেদার জমিতে তরমুজ এবং ৭৫০টি মিষ্টি লাউ গাছের চাষ করেন খলিল মিয়া। অনেকের কাছে যা শুরুতে অবিশ্বাস্য মনে হলেও, এখন তা বাস্তব সাফল্যে পরিণত হয়েছে। গত ১৯ ডিসেম্বর শুক্রবার তিনি ক্ষেত থেকেই প্রায় ৬০ হাজার টাকার তরমুজ বিক্রি করেন। এর আগে গত সপ্তাহে কালো জাতের তরমুজ বিক্রি করে আয় করেন আরও ৯৫ হাজার টাকা। সামনে আরও বিপুল পরিমাণ তরমুজ বিক্রির আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
খলিল মিয়া জানান, গত বছর শ্রমিক সংকটের কারণে তরমুজ চাষ করা সম্ভব হয়নি। তবে এবার আগেভাগে শ্রমিক নিশ্চিত করায় চাষাবাদে কোনো বাধা আসেনি। প্রায় আড়াই লাখ টাকা খরচ হলেও ইতোমধ্যে লাভের মুখ দেখা যাচ্ছে। পাশাপাশি রমজান মাসের বাজার লক্ষ্য করে তিনি সাদা জাতের তরমুজও চাষ করেছেন, যা সময়মতো বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, “খলিল মিয়ার মতো উদ্যোগী কৃষকেরা অসময়ে ফসল উৎপাদন করে ভালো দাম পাচ্ছেন। এতে পতিত জমি কাজে লাগানো সম্ভব হচ্ছে এবং অন্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে জগন্নাথপুরের কৃষিপণ্য দেশের বাইরেও রপ্তানির সম্ভাবনা তৈরি হবে।”
কৃষকদের নতুন চিন্তাধারা ও আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণের ফলে জগন্নাথপুরের কৃষিখাতে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা দেশের কৃষির ভবিষ্যতের জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৫১

1

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

2

জন্মদিনে মিলনমেলা: ইশরাক হাসান রিয়ানের জন্মবার্ষিকী উদযাপন

3

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

4

ছাতক পৌর যুবলীগ নেতা গ্রেপ্তার,কারাগা‌রে প্রেরন

5

তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুন

6

জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা

7

জুড়ীতে সেপটিক ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

8

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

9

৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন থেকে বের হলেন দুই উপদেষ্ট

10

সিলেটসহ সারাদেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে

11

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

12

জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

13

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

14

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

15

আটকের পরও যে ফোনে আবদুল হামিদকে ছেড়ে দেওয়া হয়

16

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

17

সিলেটে বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের তিন নেতা আটক

18

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

19

পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

20