টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির গেট-টুগেদার অনুষ্ঠিত



শাহান আহমেদ চৌধুরী:
 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দের বাংলাদেশে আগমন উপলক্ষে এক গেট-টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর আম্বরখানা এলাকার হোটেল ব্রিটানিয়ায় সোসাইটির বাংলাদেশ পর্বের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ পর্ষদের সমন্বয়ক আলিনুর রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোবারক আলী।
অনুষ্ঠানে দেশ ও বিদেশে অবস্থানরত কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির নেতৃবৃন্দ, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কলকলিয়া ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও কলকলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে সংগঠনের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এলাকার মানবিক, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে সোসাইটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতি বিশেষ অবদানের জন্য সহ-সভাপতি ওয়াকিবুর রহমান ও শুভাকাঙ্ক্ষী সদস্য আমির হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের পর্যবেক্ষক আমিনুর রহমান, সহ-সভাপতি আব্দুল মতলিব চৌধুরী, ওয়াকিবুর রহমান, ফটিক মিয়া, আক্তারুজ্জামান, আব্দুল আহাদ, শওকত আলী, কুহিনূর মিয়া এবং সমন্বয়ক আবুল খায়ের ও তালিমুল ইসলাম।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে গেট-টুগেদার অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা

1

হাজিরা দেননি এসআই আকবর

2

শেষ হচ্ছে অপেক্ষা, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় আসছে

3

জগন্নাথপুরে বৃষ্টি থামতেই পানি নামতে শুরু, স্বস্তি ফিরেছে এল

4

র্দীঘদিন এক প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

5

হবিগঞ্জে কালেঙ্গা সীমান্ত দিয়ে আরোও ২২ বাংলাদেশিকে পুশইন কর

6

বালুচরে প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং সদস্যের মৃত্যু

7

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান

8

শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফত

9

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

10

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

11

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছেছেন হাদি

12

২৪ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

13

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি দানবীর ড. সৈয়দ রাগীব আলী'কে এসইউ

14

এমসি কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

15

ছাতক–দোয়ারার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে মিজানুর রহমান চৌধুরীর

16

ছাতকে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

17

সিলেটে বৃষ্টির আভাস

18

ক্রিকেটার সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

19

মধ্যনগর প্রেসক্লাবে ৮ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময়

20