টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ভোটের মাঠ উত্তপ্ত, ১৮ দিন বাকি নির্বাচনের

   শাহান আহমেদ চৌধুরী ::

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১৮ দিন বাকি। নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগজুড়ে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। বিভাগের ১৯টি আসনের প্রায় সবগুলোতেই এবার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারদের কাছে পৌঁছাতে প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা ঘরে ঘরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

‎এবার সিলেট বিভাগে নির্বাচনি মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীদের মধ্যে। তবে বিভিন্ন আসনে বিএনপির দলীয় বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনি সমীকরণকে জটিল করে তুলেছেন। দীর্ঘ ১৭ বছর পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রেক্ষাপটে মাঠের রাজনীতিতে উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে।

‎মর্যাদার আসন হিসেবে পরিচিত সিলেট-১ আসন থেকেই বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান সিলেটে এসে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন। এ জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

‎দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় সিলেট বিভাগের পাঁচজন বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

‎সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দ শেষে প্রার্থীরা নিজ নিজ এলাকায় ফিরে প্রচারণা শুরু করেছেন। আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা শেষে দলীয় নেতা-কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা গেছে।

‎নির্বাচনি কার্যক্রম সমন্বয়ের জন্য সিলেট জেলার ছয়টি আসনে বিএনপির প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছেন।

‎এদিকে সিলেট-১ আসনে বিএনপি ও ধানের শীষের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির শাহজালাল উপশহর থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। শুক্রবার বায়তুন নাজাত জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি বলেন, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে দেশে একটি কল্যাণমুখী সরকার প্রতিষ্ঠিত হবে।

‎তিনি আরও বলেন, সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন তার নির্বাচনি অঙ্গীকারের অংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মাসের মধ্যে আজ সবচেয়ে স্থিতিশীল খালেদা জিয়ার স্বাস্থ্য: ড

1

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

2

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

3

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

4

হাসিনার লকারে ৮৩২ ভরি স্বর্ণালংকার

5

জগন্নাথপুরে গ্যাসের বাজারে নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের অভিযা

6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট বিভাগের ১৪ আসনে বিএনপির প

7

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

8

জগন্নাথপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

9

সিলেটে পাঁচ ভাই ও পানসি রেস্টুরেন্টকে জরিমানা

10

দোয়ারাবাজারে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

11

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় দুদকের নোটিশ

12

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

13

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে

14

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

15

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

16

ঢাকা–সিলেট মহাসড়কে তেলবাহী গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহ

17

ভারতে বিমান বিধ্বস্ত: আরোহীদের কেউ বেঁচে নেই

18

ছাতকে "ভোক্তা অধিকার (CCS)" পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ

19

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

20