টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে নির্বাচন: সব কেন্দ্রে সিসি ক্যামেরা, থাকবে স্ট্রাইকিং ফোর্স

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা যতটুকু  আশা করেছিলাম তারচেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।

 

তিনি বলেন, এবার প্রতিটি ভোটিং সেন্টারে সিসিক ক্যামেরা থাকবে। ড্রোন থাকবে তবে সবকেন্দ্রে না। এছাড়া বডিওর্ন ক্যামেরা থাকবে, থাকবে ডগ স্কোয়াডও। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে। এরমধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। এদের মধ্যে  আবার তিনজন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যে কোনোবারের তুলনায় এবার ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।তিনি বুধবার (২৮ জানুয়ারি) সিলেটের সুবিদবাজারস্ত প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সাথে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ অফিসার ভালো অফিসার। সবাই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছেন।

 

সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণার প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলবনা। কারণ, ওই নির্বাচন কমিশনারের কোনো বক্তব্য আমি শুনিনি।সভায় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

1

চাঁদাবাজ–দখলবাজদের কঠোর পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমীর ডা. শ

2

মধ্যনগরে বিশেষ অভিযানে গাঁজাসহ নারী-পুরুষ গ্রেফতার

3

সুনামগঞ্জে লেগুনা-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ২

4

সিলেটে অসামাজিক কার্যকলাপবিরোধী পুলিশের কঠোর অভিযান: চার হোট

5

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্

6

সিলেট ৬টি আসনে নির্বাচনী মাঠে পরিবর্তন, ১১ জনের মনোনয়ন প্রত্

7

ইউনাইটেড ওয়েলফেয়ার এইড ইউ”কের সৌজন্যে গরুর কুরবানীর মাংস বিত

8

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

9

সিলেটের নতুন ডিসি আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

10

সিলেট শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু ও নারী

11

৩৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন সাংবাদিক ও মানবাধিকার কর্ম

12

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

13

সুনামগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় কয়লা ও নৌকা জব্দ, আটক ৩

14

পাথর কোয়ারী খুলে না দিলে, ৫ আগস্টের মতো আন্দোলন ছাড়া উপায় থা

15

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

16

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

17

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

18

তারেক রহমান যেদিন দেশে ফিরবেন কারো অপেক্ষা করবেননা ঢাকায় চলে

19

ওসি ও এসআই আবু সাইদসহ দুই খলিফার দখলে সিলেটের গোলাপগঞ্জ মডেল

20