টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে নৌকা ডুবিতে নিখোঁজের ৩১ ঘন্টা পর শিশু নুসরাতসহ ২ জনের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দারাম হাওরে নৌকা ডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর বৃদ্ধ সামছুউদ্দিন ও ৩১ ঘন্টা পর ৭ বছরের শিশু নুসরাতের মরদেহ উদ্ধার হয়েছে।

আজ রবিবার (২৪ আগস্ট) বিকাল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ শিশু নুসরাত বেগমের লাশ উদ্ধার করে। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে সামসুদ্দিনের মরদেহ হাওরে ভাসতে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে হাওর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত সামছুউদ্দিন( ৬০) হলেন, ধর্মপাশা উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। অপরজন নুসরাত বেগম (৭) কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক। তিনি বলেন, কনে দেখতে গিয়ে শনিবার দুপুরে উপজেলার দারাম হাওরে নৌকা ডুবির ঘটনায় ৭ তলিয়ে যায় পরে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুইজন নিখোঁজ হয়ে যায় আজ পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শনিবার সকালে সাড়ে ১০টায় ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া থেকে ছোট নৌকা করে ৭ জন যাত্রীকে নিয়ে মহেশপুরের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে উপজেলার দারাম হাওরে সাড়ে ১১টায় পৌছালে প্রচণ্ড বাসাত শুরু হয়। বাসাতের তীব্রতায় এক পর্যায়ে ৭ যাত্রী নিয়েই নৌকাটি হাওরে ডুবে যায়। এসময় স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৫ জনকে জীবিত উদ্ধার করা কলেও ৬০ বছর বয়সী বৃদ্ধ সামছুউদ্দিন ও নসুরতান নামের ৭ বছরের এক শিশু নিখোঁজ হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দিনব্যাপী উদ্ধার অভিযান চালায়। তবে শনিবার দিন গিয়ে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করে। পরেদিন রোববার সকাল ১১টায় স্থানীয়দের খবরে হাওর থেকে সামছুউদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। এর পর বিকাল ৫টায় শিশু নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিলা কেটে খাস জমিতে ঘর,১ জনের কারাদণ্ড

1

নিয়ন্ত্রণহীন কিশোরগ্যাং আতঙ্কে বালুচর, নীরব পুলিশ প্রশাসন

2

খালিদ মিয়া হত্যার বিচারের দাবিতে উত্তাল জগন্নাথপুর, মানববন্ধ

3

জরিপের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুললেন সিলেটে সারজিস আলম

4

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, কঠোর

5

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

6

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’

7

তারুণ্যের উৎসব ২০২৫–এ জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশ

8

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

9

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন ক্রিকেটাররা

10

ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি খু

11

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

12

ঢামেক থেকে এভারকেয়ারে হাদির উন্নত চিকিৎসা শুরু

13

সিউজা উপদেষ্টা সেলীনা চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান

14

রাত পোহালেই ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা

15

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

16

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

17

স্কলার্সহোম-এ শিক্ষক বরখাস্তে তোলপাড়, নির্বাচনী রাজনীতির অভি

18

বিএনপি–জামায়াত সংঘর্ষে ৫০ আহত, প্রার্থীর গাড়ি অবরুদ্ধ

19

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

20