টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার


সিলেটের শাহপরাণ থানাধীন বালুচর এলাকার ফাহিম হত্যা মামলার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আলী হোসেন মাইল্লা (৩৩)।
সোমবার (৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার একটি দলের সহযোগিতায় তিতাস থানার কালাকান্দিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাইল্লা শাহপরাণ থানাধীন উত্তর বালুচর জোনাকী আবাসিক এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে।
র‌্যাব জানায়, মাইল্লা গত বছরের ১৪ নভেম্বর শাহপরাণ থানায় দায়ের করা ফাহিম হত্যা মামলার ২ নম্বর আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র‌্যাবের তথ্যমতে, গত বছরের ২ নভেম্বর বিকেলে বালুচর এলাকার ছড়ারপাড়ে কিশোর গ্যাং সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হারুনুর রশীদের ছেলে মো. ফাহিমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে ১১ নভেম্বর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ফাহিমের বাবা হারুনুর রশীদ বাদী হয়ে শাহপরাণ থানায় একটি হত্যা মামলা (নং–২০/১৪/১১/২৫০) দায়ের করেন।
ঘটনার পর থেকে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং এরই মধ্যে মামলার ১ ও ৩ নম্বর আসামিকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. আলী হোসেন মাইল্লাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউজ বোটে ভয়াবহ অগ্ন

1

পাওনা টাকা চাওয়ায় লা শ হলেন সুহেল

2

ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার আসামির বাড়িতে অগ্ন

3

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

4

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে রুলের শুনানি ৭ জুলাই

5

৮ মাস আত্মগোপন, চেহারা বদলে দেশ ছাড়েন ড. একে আব্দুল মোমেন—নি

6

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা: সিলেট থেকে হাফিজ গ্রেপ্তার

7

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

8

ডাকসু নির্বাচন আজ

9

করোনায় আরও দুইজনের মৃত্যু

10

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল আলবেনিয়া

11

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার

14

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার নারী সহ আটক- ৭

15

তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুন

16

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাব

17

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

20