টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসায় প্রশংসিত প্রাণিসম্পদ বিভাগ



মোঃ মীরজাহান মিজান, বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কোরবানির হাটে গবাদিপশুর চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখছে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল। ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটে আসা গবাদিপশুগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করে মাঠে নামে প্রাণিসম্পদ বিভাগ।
গত ২৮ মে (বুধবার) দিনব্যাপী জগন্নাথপুর সদরের কোরবানির হাটে উপস্থিত থেকে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ এর নেতৃত্বাধীন টিম। তাদের এই উদ্যোগে হাটে আগত পশু বিক্রেতা ও ক্রেতারা স্বস্তি প্রকাশ করেন। তারা জানান, স্বাস্থ্য পরীক্ষিত পশু কিনতে পারায় তারা আশ্বস্ত ও সন্তুষ্ট।
প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শুধু হাটেই নয়, খবর পেলেই গবাদিপশুর চিকিৎসায় বাড়ি বাড়ি গিয়েও সেবা দিয়ে থাকেন তারা। এদিন রসুলগঞ্জ পশুর হাটেও টিমটি চিকিৎসা ও সেবা প্রদান করেছে।
স্থানীয়দের মতে, এই ধরনের উদ্যোগ পশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে যুবক-যুবতী গ্রেপ্ত

1

বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি: কথা বলে ইজ্জত হারাবেন না, চ

2

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেয়ালিকা অঙ্কন ও শহীদ আয়াতুল্লাহ স্

3

২১ জানুয়ারি সিলেট আগমন, ২২ জানুয়ারি জনসভা—নির্বাচনী সূচনা তা

4

শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিলেন ট্রাইব্যুনাল

5

জগন্নাথপুরে টিকটক ভিডিও তৈরি নিয়ে বাগবিতণ্ডা, যুবক নিহত

6

বড়লেখায় হাওড় অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ

7

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

8

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

9

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাব

10

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে

11

ছাতকে সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

12

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সিলেটে শোয়া কর্মসূচী

13

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

14

শ্রীমঙ্গলে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকার চা-পাতা জব্দ, ৫০ হাজার টা

15

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

16

৭ বছরের শিশুকে ধ র্ষ ণ : যুবক আ ট ক

17

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে মাঠে তামিম

18

৬ মাস আগে বিয়ে করেন পাইলট সাগর

19

মোগলাবাজারে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে মালামাল উদ্ধার, ৩ ডাকাত

20