টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

মৌলভীবাজার প্রতিনিধি ::
আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেখের গাও মাঠে আয়োজিত একটি ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা প্রকাশ করে তা বন্ধের দাবিতে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক সচেতন নাগরিক।
অভিযোগে উল্লেখ করা হয়, আগামী ১৬ ডিসেম্বর মঙ্গলবার মৌলভীবাজার সদর থানার আওতাধীন শেখের গাও মাঠে বিরাট ষাঁড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনকে কেন্দ্র করে ষাঁড়ের মালিকদের মধ্যে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে, যা যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অভিযোগকারী মো. কামরুল হাসান (পিতা—ফুলমিয়া) জানান, বিজয়ের মাসে ও মহান বিজয় দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে এ ধরনের আয়োজন হলে অপ্রীতিকর ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। এতে করে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনমনে ভীতি আরও বাড়তে পারে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে বিভিন্ন এলাকায় মব সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল করার অপচেষ্টা চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ কেউ যেন নিতে না পারে, সে বিষয়টি মাথায় রেখে ষাঁড়ের লড়াই আয়োজন বন্ধ করা জরুরি।
অভিযোগপত্রে তিনি প্রস্তাব করেন, আয়োজকরা চাইলে জাতীয় দিবসের দিন বাদ দিয়ে বিজয়ের মাস শেষ হওয়ার পর বা জাতীয় সংসদ নির্বাচনের পর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করতে পারেন।
এ বিষয়ে তিনি মৌলভীবাজার শেখের গাও মাঠে আগামী ১৬ ডিসেম্বর নির্ধারিত ষাঁড়ের লড়াই বন্ধে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ অভিযোগের অনুলিপি সিলেট রেঞ্জের ডিআইজি, মৌলভীবাজার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলভীবাজার (সদর) এবং মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ বরাবর প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল মহোদয় এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন বিষয়টি আমার জানা নেই তবে যেহেতু আপনি অবগত করেছেন খোজঁ নিয়ে আজই ব্যবস্থা নিচ্ছি।
এ বিষয়ে জানতে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার বিল্লাল হোসেন এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তাহার বক্তব্য পাওয়া যায়নি। তবে উনাকে অভিযোগের কপি ওয়াটসঅ্যাপে দিয়ে বক্তব্য জানতে চাইলে তিনি ওয়াটসঅ্যাপে আইনশৃঙ্খলার মিঠিংয়ে আছেন বলে জানান। পরে তিনি আবার জানান বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুণ্যভূমি সিলেটে পৌঁছালেন তারেক রহমান, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরু

1

সিলেটে ক্বীন ব্রীজের পাশে ছুরিকাঘাতে যুবক খু*ন

2

কানাইঘাটে পুলিশের অভিযানে ৮০ বস্তা ভারতীয় চা-পাতা আটক

3

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা: সিলেটে বিশেষ জননিরাপত্তা নির্দেশন

4

কোম্পানীগঞ্জে স্বামীর সামনেই টমটমের ধাক্কায় প্রাণ গেলো স্ত্র

5

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্

6

সুনামগঞ্জে ব্যবসায়ী সামাদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধ

7

জগন্নাথপুরে বিকল্প স্টিল সেতু অপসারণে ভোগান্তি, আর্চসেতুতেই

8

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

9

বিএনপি–জামায়াত সংঘর্ষে ৫০ আহত, প্রার্থীর গাড়ি অবরুদ্ধ

10

রানার হ্যাটট্রিক ছাপিয়ে শেষ বলের নাটকীয় জয়ে ফিরল সিলেট টাইটা

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

কোম্পানীগঞ্জে মদ ও ফেনসিডিলের চালান জব্দ, র‍্যাবের জালে একজ

13

সিলেট-তামাবিল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস হেলপার ও আনসার সদস

14

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গু

17

সিলেটের সিলগালা হোটেলে রহস্যজনক চুরি ও অগ্নিকাণ্ড

18

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেফ

19

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

20