টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Sep 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে সড়কে সাবেক মেয়র আরিফুল



স্টাফ রিপোর্টার::
সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সড়কে নেমেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি কোর্ট পয়েন্ট এলাকায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মানববন্ধনে অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা হাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিসম্বলিত প্ল্যাকার্ড ধারণ করেন।
পরে একটি পদযাত্রা বের হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন,
> “আমাদের মূল দাবি হলো— প্রশাসন যেন অবৈধ ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়। জনগণের রাস্তা জনগণের চলাচলের জন্য, ফুটপাত মানুষের হাঁটার জন্য। এই শহর আমাদের, সুন্দর রাখতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।”


তিনি আরও বলেন,
> “কর্মসংস্থানের অজুহাতে রাস্তা দখল করা যাবে না। হকারদের জন্য লালদিঘীরপাড় মাঠে জায়গা বরাদ্দ করা হয়েছে। যত্রতত্র সিএনজি দাঁড়ানো বন্ধ করতে নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা নেওয়া হয়েছে।”


ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন,
> “রিকশা তো ব্যাটারি ছাড়াও চালানো যায়। ব্যাটারি বন্ধ হলে লোডশেডিং কমবে, দুর্ঘটনাও কমবে। নিজের কর্মসংস্থান করতে গিয়ে অন্যের ক্ষতি করা যাবে না।”


এসময় তিনি পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের সহযোগিতায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ দিনে শাকসু নির্বাচনে মনোনয়ন জমা ১৯১টি

1

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

2

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

3

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

4

চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেস্টু কর্মচারীকে হত্যা: ৫ জনের নাম

5

আদালতের নির্দেশ অমান্য করে এয়ারপোর্ট থানাধীন ফরিদাবাদে ভুমি

6

১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

7

২ হাজার ৮৩৬ পিস ইয়াবাসহ যুবক আটক

8

সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসি পদায়ন

9

সুরমা গেটে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

10

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

11

খাদিমপাড়ায় সরকারি খাস জমি দখল: তিনজন গ্রেফতার, উচ্ছেদ অভিযান

12

২৫ ডিসেম্বর মেয়ে জাইমাকে নিয়ে সিলেট হয়ে ঢাকায় ফিরছেন তারেক

13

বড়লেখায় হাওড় অঞ্চলে অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ

14

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

15

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গ

16

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

17

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

18

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌

19

সবাইকে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব: জামায়াত আমির

20