টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪০ দিন একাধারে জামাতে আদায়কারী ব্যক্তিদেরকে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান



জসিম উদ্দিন :
জুড়ী, প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের মাধ্যমে সুনাম বিরাজ করে আসছে। এর ধারাবাহিকতায় সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জায়েদুল ইসলাম এর অর্থায়নে আজ ২৮ জুন ২০২৫ শনিবার তিনটি গ্রামের একাধারে  ৪০ দিন জামাতে নামাজ পড়া অংশগ্রহণকারী ব্যক্তিদের মাঝে নগদ অর্থ, বনজ বৃক্ষ ও সংবর্ধনা প্রদান করেন। প্রধান পরিচালক সৈয়দ আল আমিন তালুকদারের সভাপতিত্বে ও পরিচালক মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ লিয়াকত আলী খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মাছুম রেজা, অত্র সংগঠনের পরিচালক এম এ মকসুদ জুনেদ,  মাওলানা জাহাঙ্গীর আলম সরকার,নুরুল ইসলাম নাহিদ, জসিম উদ্দিন, মিডিয়া ব্যক্তিত্ব সালমান হোসেন, মাসুম আহমদসহ বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। দরিদ্র মানুষের মাঝে সহায়তা,বিভিন্ন দুর্যোগে ত্রাণ সামগ্রী বিতরন,রাস্তাঘাট নির্মাণ, বিয়েতে আর্থিক সহযোগিতা, চিকিৎসা সেবায় সহযোগিতা, বিভিন্ন খেলাধুলায় সামগ্রী ক্রয়সহ বিভিন্ন সেবামূলক কাজে সহযোগিতা করায় চেয়ারম্যান জনাব সৈয়দ জায়েদুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন নামাজ আদায় করা এটা একটা প্রতিযোগিতা নয় বরং উৎসাহ জাগানো যাতে করে প্রতিটি পরিবারে ৫ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে উঠে এবং সকল অভিভাবকদের উনাদের সন্তানদের সালাত আদায় করার জন্য অনুরোধ করেন।আলোচনা শেষে প্রতিযোগিদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

1

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

2

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএ

3

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের সংবাদ সম্মেলন

4

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

5

পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

6

সুনামগঞ্জের শহীদ মিণারে বিজিবি”র অভিযানে ১০ লাখ টাকার ভারতীয়

7

পরিবেশের দোহাই দিয়ে আমাদের বঞ্চিত করা আর চলবে না

8

সময় টিভি বাংলা'র ইফতার সম্পন্ন

9

ছাতকে মুরগি চুরি নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে আহত ৫০

10

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ন

11

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চ

12

শান্তিগঞ্জে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানব

13

দক্ষিণ সুরমায় ৫০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

14

ছাতকে লাফার্জ হোলসিম বিরুদ্ধে পরিবেশ ধ্বংসের অভিযোগ

15

সিলেটে পৃথক অভিযানে ছাত্রলীগ–যুবলীগের চার নেতা গ্রেপ্তার

16

বিএনপির আহ্বায়ক কমিটিতে গাজী মিল্টন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছ

17

ছাতকে বিভিন্ন জায়গায় নদীর তীরবর্তী স্থানে আকস্মিক ভাঙন দেখা

18

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

19

চাঁদাবাজ–দখলবাজদের কঠোর পরিণতির হুঁশিয়ারি জামায়াত আমীর ডা. শ

20