টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জের ছাতক থানায় নতুন ওসির যোগদান



  নিজস্ব প্রতিবেদক(সুনামগঞ্জ) ::
সুনামগঞ্জ জেলার ছাতক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খাঁন। সোমবার (১৮ আগস্ট) রাতে তিনি বিদায়ী ওসি মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ওসি মো. শফিকুল ইসলাম খাঁন এর আগে ময়মনসিংহ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সিলেট রেঞ্জের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।
এর আগে গত ১২ আগস্ট ছাতক থানার ওসি মোহাম্মদ মুখলেছুর রহমান আকন্দকে বদলি করে হবিগঞ্জ জেলায় প্রেরণ করা হয়। বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুসফেকুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম খাঁনকে সিলেট জেলা থেকে সুনামগঞ্জে এবং পুলিশ পরিদর্শক মো. আকরাম আলীকে সুনামগঞ্জ জেলা থেকে সিলেটে বদলি করা হয়।
দায়িত্ব গ্রহণ শেষে নতুন ওসি মো. শফিকুল ইসলাম খাঁন সাংবাদিক ও স্থানীয়দের সাথে আলাপকালে বলেন, “ছাতক থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আমি চাইব পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হোক।”
স্থানীয় মহল আশা প্রকাশ করেছে, নবাগত ওসির নেতৃত্বে ছাতক থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

1

প্রচার গাড়ি ভাঙচুর: হামলাকারীদের উদ্দেশে শিশির মনিরের কড়া বা

2

পুণ্যভূমি সিলেটে পৌঁছালেন তারেক রহমান, ৩৬ নম্বর ওয়ার্ডে হিরু

3

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

4

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

5

এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ১৮তম পালাবদল অনুষ্ঠিত

6

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদ মার্কেট কমিটির উদ্যোগে

9

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত

10

তুচ্ছ ঘটনায় ভয়াবহ সংঘর্ষ: হবিগঞ্জে দুই গ্রামের ৫০ জন আহত

11

হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার ন

12

সিলেটের চা বাগান থেকে জুয়ার আসর ভেঙে ১২ জন গ্রেপ্তার

13

প্রবাসী ভোটের অ্যাপ উদ্বোধন

14

২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ভারতকে হারাল বাংলাদেশ

15

সিলেট জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন আব্দুল কাইয়ুম চৌধ

16

অকাল বন্যার ঝুঁকি মোকাবেলায় জগন্নাথপুরের হাওরে জোরালো বাঁধ ন

17

আরিফুল হক চৌধুরী'র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট'র সৌ

18

টিলা কেটে খাস জমিতে ঘর,১ জনের কারাদণ্ড

19

গোলাপগঞ্জে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃ ত্যু,

20