টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাহেবেরবাজারে নৃশংস হত্যা, বাগানের পাশে মিলল কবিরাজের মরদেহ

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকার কালাগুল মাখরখলা বাগানের পাশে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয় লোকজন বাগানের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

মরদেহের সঙ্গে থাকা একটি ভিজিটিং কার্ড থেকে জানা যায় নিহতের নাম প্রতিবন্ধী কবিরাজ সানী (৫০) এবং বর্তমান ঠিকানা বিয়ানীবাজারের উমদারপাড়া উল্লেখ রয়েছে। নিহত সানী পরিবারসহ সিলেট সদর উপজেলার উমদারপাড়া এলাকার লোকমান মিয়ার কলোনিতে বসবাস করতেন। কবিরাজির পাশাপাশি তিনি ধূপাগোল পয়েন্টে অস্থায়ীভাবে কাপড়ের ব্যবসাও করতেন।
নিহতরে পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতারের পূর্বে তিনি সাহেবেরবাজার এলাকার ঘোড়ামারা গ্রামে রোগী দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে রওয়ানা হওয়ার প্রায় ১৫ মিনিট পর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির এয়ারপোর্ট থানার ওসি সৌমেন মৈত্র জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের গলায় কুপ দেয়ার কারণে তার মৃত্যু হতে পারে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

দৈনিক যে পরিমাণ গরুর মাংস খাওয়া নিরাপদ

3

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার ন

4

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

5

দিরাইয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প

6

বড়লেখায় কৃষি অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

7

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

8

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

9

৩৪ বলে ৪ উইকেট শেষ, ইনিংস ব্যবধানেই হারল বাংলাদেশ

10

জগন্নাথপুরে জমি নিয়ে সংঘর্ষ, হাসপাতালে খালেদ মিয়ার মৃত্যু

11

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধানে মাইকিং

12

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

13

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

14

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

15

হাজিরা দেননি এসআই আকবর

16

ব্যবসায়ী আজির উদ্দিন ওমরাহ পালনে বুধবার বায়তুল্লার পথে

17

ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন

18

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

19

রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর বিধান নিয়ে রুলের শুনানি ৭ জুলাই

20