টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে জগন্নাথ দেবের রথযাত্রা: শতাব্দী প্রাচীন ঐতিহ্যে প্রাণের ছোঁয়া



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের রথবাড়িতে আয়োজন করা হয় শতাব্দী প্রাচীন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ২৭ জুন, শুক্রবার দিনব্যাপী নানা আচার-অনুষ্ঠান ও জনতার ঢল ছিল চোখে পড়ার মতো। রথযাত্রাকে ঘিরে রথবাড়ি এলাকায় বসে জমজমাট মেলা, যেখানে ছোট-বড়, নারী-পুরুষ, শিশু-কিশোর সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
শ্রীশ্রী জগন্নাথ জিউড় মন্দির ও শ্রীশ্রী বাসুদেববাড়ি মন্দির কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত রথযাত্রায় দুটি রথে দেবতাদের প্রতিমা স্থানান্তর করে সাতবার রথবাড়ি প্রদক্ষিণ করানো হয়। ভক্তরা রথের রশি টেনে ‘জয় জগন্নাথ’ স্লোগানে মুখরিত করেন চারপাশ। এককথায়, পুরো রথবাড়ি পরিণত হয় উৎসবের নগরীতে।
রথযাত্রা উপলক্ষে বসা মেলায় পাওয়া যায় নানা ধরনের মাটির খেলনা, ঐতিহ্যবাহী খাবার, এবং শিশুদের জন্য আকর্ষণীয় সামগ্রী। এতে প্রাণচঞ্চল হয়ে ওঠে পুরো এলাকা।
এ উৎসবে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জগন্নাথ জিউড় মন্দির কমিটির সভাপতি শুধাংশু শেখর রায় বাচ্চু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শ্রীশ্রী বাসুদেববাড়ি মন্দির কমিটির সভাপতি মুকুল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র চন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রণয় কান্তি সূত্রধর খোকন, পরমানন্দ্র দাস কালা, পূজা উদযাপন পরিষদের সভাপতি সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর সহ আরও অনেকে।
স্থানীয় আয়োজকরা জানান, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই রথযাত্রার সঠিক শুরুকাল জানা না গেলেও এটি ৪০০ বছরের বেশি পুরনো ঐতিহ্য বহন করে। ধর্মীয় গণ্ডি পেরিয়ে এটি এখন জগন্নাথপুরের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর অভি

1

বড়লেখায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

2

ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

3

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান, সিলেট বিমানবন্দরে ভিড় না ক

4

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

5

সিলেট-তামাবিল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস হেলপার ও আনসার সদস

6

শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে সিলেটে সাংবাদিক সমাবেশ

7

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌

8

নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সাফল্যের প্রতিচ্ছবি জ

9

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সিলেটে ট্রেন দুর্ঘটনায় আহত হাতির

10

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্ল্যাহর গণসংযোগে গু

11

নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকে কাজে লাগান

12

সিলেটে নিখোঁজের ২৪ ঘন্টা পর বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

13

আনোয়ারুজ্জামানসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

14

জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ৪ নারী – ১ জনের অবস্থা আশঙ্

15

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

16

ছাতকে বিএসএফ) পুশইন করা ১৬ জনকে ছাতক থে‌কে কুড়িগ্রামে পরিবা

17

ছাতকে সোনালী চেলা বালু পাথর ব্যবসায়ী সমবায় সমিতির যাত্রা শুর

18

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত, এক যুবকের হাত দ্

19

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

20