টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের জাউয়া সাহিত্যিক পাড়া মাদকমুক্ত এলাকা ঘোষণা



নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ  ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া সাহিত্যিক পাড়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছে স্থানীয় সচেতন যুবসমাজ। সোমবার (৬ অক্টোবর) রাত ৯টায় অনুষ্ঠিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সভায় গঠিত হয় ২১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি।
সচেতন যুবসমাজের উদ্যোগে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন আছলম আলী এবং সঞ্চালনা করেন মাহমুদ আলী। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়— এলাকায় কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে সামাজিকভাবে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।
সভায় বক্তব্য রাখেন আসক আলী, মুক্তার আলী, কমর উদ্দিন, কদ্দুস মিয়া, রুহুল আমিন, হেলাল উদ্দিন, ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ এবং কোষাধ্যক্ষ শুয়েব আহমদ।
বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একজন মাদকসেবী বা কারবারির কারণে শুধু একটি পরিবার নয়, গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে এই অভিশাপ থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এজন্য তরুণদের খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে আনুষ্ঠানিকভাবে জাউয়া সাহিত্যিক পাড়াকে “মাদকমুক্ত এলাকা” হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে নিয়মিত প্রচার-প্রচারণা, সভা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেঞ্চুগঞ্জ বাজারে আলহাজ্ব এম এ মালিক এর গণসংযোগ ও পথসভা অনুষ

1

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: নিহতের শ্যালক আটক

2

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

3

বালুচরের কিশোর গ্যাং লিডার ‘বুলেট মামুন’ গ্রেপ্তার

4

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় একজনের মৃত্যু

5

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

6

জগন্নাথপুরে বাড়ির দেয়াল ভাংচুর নিয়ে উত্তেজনা

7

জগন্নাথপুরে এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর মাহফিল কমিটির সদস্যে

8

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

9

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

10

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

11

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জৈন্তাপুরে কঠোর অভি

12

শিক্ষার্থী দানিয়ালের মৃত্যুর ঘটনায় স্কলার্সহোমে উপাধ্যক্ষের

13

সুনামগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান

14

উত্তরার বিমান দুর্ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: প্রেস উইং

15

ওসমানী বিমানবন্দর থেকে শুরু হলো পণ্যবাহী ফ্লাইট

16

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

17

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ী আটক

18

Orphan in Action-এর উদ্যোগে ৭ নম্বর ওয়ার্ড জালালাবাদে ২২৫ প

19

মধ্যনগর বাঙ্গলভিটা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ব্লেজারে

20