টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে এনায়েত উল্লাহ আব্বাসী হুজুর মাহফিল কমিটির সদস্যের ওপর ক্ষুব্ধ হলেন

বয়ানের মাঝে এমনভাবে বিরক্ত করার সাহস কে দিয়েছে?” — মাহফিল মঞ্চে হুজুরের কঠোর প্রতিক্রিয়া




স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার খাশিলা গ্রামের পশ্চিমপাড়ায় “সেভেনটিন ব্রাদার্স” এর উদ্যোগে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন দেশের খ্যাতনামা আলেম ড. মোহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
বয়ানের এক পর্যায়ে কমিটির এক সদস্য মঞ্চে উঠে হুজুরের কানে এসে বলেন, “আমাদের একজন অতিথি আসছেন।” এ সময় ড. আব্বাসী ক্ষুব্ধ হয়ে বলেন,
“বয়ানের মাঝখানে এমনভাবে বিরক্ত করার সাহস কে দিয়েছে তোমাকে? এখনই মঞ্চ থেকে নেমে যাও।”
হুজুরের এমন প্রতিক্রিয়ায় মুহূর্তেই উপস্থিত মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ড. আব্বাসী নিজেই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মাহফিলে উপস্থিত কয়েকজন মুসল্লি জানান,
“আমরা বিভিন্ন এলাকা থেকে এসেছি শুধু হুজুরের বয়ান শোনার জন্য। কিন্তু কমিটির এক সদস্যের আচরণের কারণে হুজুর বিরক্ত হন এবং স্বাভাবিক সময়ের চেয়ে সংক্ষিপ্ত বয়ান করে চলে যান।”
তারা আরও বলেন, ভবিষ্যতে এমন আয়োজনে কমিটির সদস্যদের আচরণবিধি ঠিক রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, মাহফিল মঞ্চে ওই সময় সুনামগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কয়ছর এম আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুগঞ্জ–সরাইল চারলেন মহাসড়কের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে:

1

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

2

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

3

সিলেটসহ টানা ৫ দিন বৃষ্টির আভাস

4

জগন্নাথপুরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে

5

ডাকসু নির্বাচন আজ

6

যৌতুকের দাবিতে শিক্ষিকা নির্যাতন—স্বামীকে কারাগারে পাঠানোর ন

7

ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

8

সিলেটে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন স্বামী

9

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

10

শাহজালাল মাজারের ওরস হবে না অসামাজিক-অনৈসলামিক কাজ : এসএমপি

11

সিলেটে বৃষ্টির আভাস

12

এলপিজি আমদানির অনুমতি দিল সরকার

13

বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ব

14

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

15

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

16

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

17

ছাতকে পল্লী উন্নয়ন বোর্ডের দক্ষতার উপর প্রশিক্ষন শুরু।

18

জুলাই শহিদ দিবস উপলক্ষে দেয়ালিকা অঙ্কন ও শহীদ আয়াতুল্লাহ স্

19

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

20