টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন



মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২০২৫–২০২৬ অর্থবছরের হাওরের ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) চামারদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইলানি হাওরে পিআইসি নং–১২ এর আওতাভুক্ত এ কাজের উদ্বোধন করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ও কমিটির সদস্য সচিব নূর আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া কাবিটা উপজেলা মনিটরিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেঃ ইউনুস মিয়া, কৃষি সদস্য এনামুল হক, মৎস্যজীবী প্রতিনিধি মনোয়ার হোসেন, মধ্যনগর থানার প্রতিনিধি আশরাফুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক প্রতিনিধি মো. আল আমিন, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা প্রথম আলোর প্রতিনিধি সালেহ আহমেদ, সাংবাদিক আতাউর রহমান বাশার, হাওর রক্ষা উপজেলা কমিটির সদস্য সচিব আশরাফ উদ্দিন হিল্লোলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় পিআইসি নং–১২ এর সভাপতি সেলিম আহমদ ও সদস্য সচিব আ. সালামসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পানি উন্নয়ন বোর্ডের মধ্যনগর উপজেলা দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. নুর আলম বলেন, সম্ভাব্যভাবে মধ্যনগর উপজেলায় প্রায় ৪০টি পিআইসি গঠন করা হতে পারে। এরই ধারাবাহিকতায় কাইলানি হাওরপাড়ে পিআইসি নং–১২ এর কাজ উদ্বোধন করা হলো। এ প্রকল্পে মোট ২২ লাখ ৭৯ হাজার ২৫২ দশমিক ৪৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, চামারদানি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পিআইসি নং–১২ এর কাজের মাধ্যমে হাওর এলাকার ফসল রক্ষা কার্যক্রমের শুভ সূচনা হলো। অতি দ্রুত সময়ের মধ্যে মধ্যনগর উপজেলার সব পিআইসি কমিটি ঘোষণা করে প্রকৃত কৃষকদের মাধ্যমেই কাজ বাস্তবায়ন করা হবে। তিনি কাজের সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগী বাস্তবায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রকল্পের সফল বাস্তবায়ন ও এলাকার সার্বিক কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

1

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ইসলামি আন্দোলন কর্তৃক জনসমাবেশ

2

গায়েবি প্রশিক্ষণে মহিলা বিষয়ক কর্মকর্তার পকেটে সরকারের ২৫ লা

3

দেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে বিএনপি-জামায়াত: ডা. শফিকুর

4

স্বামী ‘খালাস পাওয়ায়’ সিলেট আদালত ভবনে দুজনকে কোপালেন স্ত্র

5

৬ মাস আগে বিয়ে করেন পাইলট সাগর

6

সন্তানকে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারেননি হাদি!

7

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

8

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

9

ফুটপাত দখলমুক্ত করতে সিলেটে প্রশাসনের যৌথ অভিযান

10

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন,

11

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

12

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

13

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

14

জায়ফরনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিল সম্পন্ন।

15

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌

16

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামী গ্রেফতার

17

মাধবপুরে পুলিশি অভিযানের সময় অসুস্থ হয়ে বিএনপি কর্মীর মৃত্যু

18

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

19

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

20