টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

পরাজয় স্বীকার করে সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাবি পাকিস্তানের

পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পালটা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কাও দানা বাঁধছে। এরই মধ্যে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী ‘সাদা পতাকা’ উড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। 

বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা ও সামা টিভি। 

উচ্চস্তরের নিরাপত্তা সূত্রের মতে, পাকিস্তানি বাহিনী একটি শক্তিশালী প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে, যার ফলে সীমান্ত রেখা বরাবর একাধিক ভারতীয় সামরিক পোস্টের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে ছিল চোরা কমপ্লেক্স যেখানে ভারতীয় বাহিনী অবশেষে সাদা পতাকা উত্তোলন করেছে। যুদ্ধবিরতি বা আত্মসমর্পণের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীক।

পাকিস্তানি বাহিনী প্রতিটি ভারতীয় উস্কানির উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনারা কাশ্মিরকে বিভক্তকারী সীমান্তের নিয়ন্ত্রণরেখায় একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উত্তোলন করেছে বলে পাকিস্তান দাবি করেছে। মূলত সাদা পতাকা উত্তোলন করাটা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

পাকিস্তান সরকার তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই দাবি করেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার তার এক্সে এই দাবির পুনরাবৃত্তি করে পোস্ট করেছেন।

সেখানে তিনি বলেছেন, প্রথমে তারা (হামলার) তদন্ত করা থেকে পালিয়েছিল, এখন তারা (যুদ্ধের) মাঠ থেকে পালিয়ে গেছে।

আল জাজিরা অবশ্য স্বাধীনভাবে দাবিটি নিশ্চিত করতে পারেনি বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।

অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও নিশ্চিত করেছেন যে, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

1

সিলেটের যেসব এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

2

মধ্যনগরে সংঘর্ষ: আহত ব্যক্তি বললেন, আসামিদের চিনি না

3

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর

4

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

5

ছাতকে জাবা ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ

6

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

7

ত্রয়োদশ সংসদ নির্বাচন: সিলেটের দুই কেন্দ্রীয় কারাগারে পোস্টা

8

তাহিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ রাতভর সরবরাহ

9

আ. লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল যমুনা

10

গোয়াইনঘাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোচারণ ভূমিতে চাষাব

11

জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের মতবিনিময়

12

টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

13

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহী ঈদগাহে খতমে কুরআন ও

15

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে চিকি

16

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

17

সিলেটে কিশোরদের বিরোধে ছুরিকাঘাতে সপ্তম শ্রেণির ছাত্র তপু খু

18

গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে: ঘোষণা প্রধান উপদেষ্টার

19

শতবর্ষী হিজল বাগান রক্ষায় ইউএনও’র অভিযান, দখলদারদের সতর্কবার

20