টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগরে সংঘর্ষ: আহত ব্যক্তি বললেন, আসামিদের চিনি না



গোরাডোবা জলমহালে সংঘর্ষকে ঘিরে এলাকায় চলছে নানা আলোচনা.....

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গোরাডোবা জলমহালে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলাকে ঘিরে এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মামলার বাদী জলমহালের রক্ষণাবেক্ষণকারী মো. মোছাব্বির তালুকদার (৪১)।
তিনি মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে সংঘর্ষে আহত মো. নুরুজ্জামান (৩২) দাবি করেছেন, মামলার অধিকাংশ আসামিকেই তিনি চেনেন না।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর গভীর রাতে আসামিরা চারটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে গোরাডোবা জলমহালে প্রবেশ করে জাল ফেলে মাছ ধরতে যান। এ সময় ইজারাদারের লোকজন বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
মামলায় আসামি করা হয়েছে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের করুয়াজান গ্রামের আকাশ মিয়া (৩০), জাহাঙ্গীর (৩৬), মো. ইদ্রিস মিয়া (৪০), পরেশ তালুকদার (৪২), রইছ মিয়া (৪৫), পফুল্ল তালুকদার (৫৫), শহীদনুর (৩০), চানু সরকার (৩৮), মোশাররফ হোসেন (৩৪), আব্দুল হালিম এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়কাফন গ্রামের আজিম (৩০) ও বিরু দাস (৩২)-সহ আরও কয়েকজনকে।
গুরুতর আহত নুরুজ্জামান বলেন,
গভীর রাতের অন্ধকারে কারা আমার ওপর হামলা করেছে, আমি কাউকে চিনতে পারিনি। তাই আমি কোনো মামলা করিনি। ইজারাদারের লোকজন যাদের আসামি করেছে, তাদের সম্পর্কেও আমি কিছু জানি না।”


মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিবুর রহমান বলেন,
ঘটনার বিষয়ে একটি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারে নামছেন বিএনপি চেয়ার

1

২১তম অংকুর সাহিত্য পাঠাগারে আসরে অনুষ্ঠিত, ছড়াকার সাজুর ৫৩তম

2

টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে শিক

3

বছর ঘুরে আজ খুশির ঈদ

4

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

5

পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত

6

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের ঘোষণা

7

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

8

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

9

দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

10

কোম্পানীগঞ্জে গভীর রাতে পুলিশের অভিযান, ছাত্রলীগ ও শ্রমিকলীগ

11

মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

12

জগন্নাথপুরে সরকারিভাবে ধান সংগ্রহে কৃষকদের উৎসবমুখর প্রতিযোগ

13

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

14

মধ্যনগরে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গৃহহীন মাজেদা আক্তা

15

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির মির্জা আব্বাস

16

ওসমানী মেডিকেল এলাকায় রিক্সাচালক-অটোরিক্সা চালক সংঘর্ষ

17

সিলেটে চোরাই মোবাইলের গডফাদার শহীদ কি আইনের উর্ধ্বে! পুলিশ

18

জাউয়া বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত

19

সিলেটে পুকুর থেকে দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার

20