টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাথাব্যথা সহ্য করতে না পেরে সন্তানকে হত্যা

সিলেট নগরীর মেজরটিলা ইসলামপুর এলাকায় মাত্র দেড় মাস বয়সি শিশু ইনায়া রহমানকে গলা কেটে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন শিশুটির বাবা আতিকুর রহমান। 

শুক্রবার সন্ধ্যায় খবর নেওয়া পর্যন্ত তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। সন্তানকে খুন করার পর তিনিও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার বিকালে, সিলেট নগরীর শাহপরান থানার ইসলামপুর এলাকার কোরেশী ভিলা ১৮/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু ইনায়া রহমান সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের বাসিন্দা আতিকুর রহমান ও ঝুমা বেগম দম্পতির সন্তান। আতিকুর পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান স্বীকার করেন, মাথাব্যথা সহ্য করতে না পেরে তিনি নিজ সন্তানকে হত্যা করেন। 

তিনি আরও জানান, ঘটনার দিন শিশু ইনায়াকে বাসার বাথরুমে নিয়ে গিয়ে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেন তিনি। 

পুলিশের ভাষ্যমতে, ‘আতিকুর রহমান জানান, মাথাব্যথার কারণে মাথায় কী যেন হয়েছিল, বুঝতে পারিনি। হঠাৎ করে এই কাজ করে ফেলি।’

পুলিশ ঘটনার সময় ব্যবহৃত বটি ও দা উদ্ধার করেছে। পুলিশ বলছে, পুরো বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। চিকিত্সা শেষে আতিকুর রহমানকে আইনি প্রক্রিয়ায় আদালতে তোলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক খুন

1

ছাতকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিক

2

জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ১০টি দোকান পুড়ে ছাই, ক্ষতি ২ ক

3

শ্রমিক ও মেশিন সংকটে পাটলি ইউনিয়নের হাওরে ধানকাটা ব্যাহত, দু

4

বড়লেখায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধিভঙ্গ করে সরকারি গাছ কাট

5

আপনারা ঐক্যবদ্ধ হলে পঞ্চগড় থেকে প্রধানমন্ত্রী হবে: সারজিস

6

সুনামগঞ্জে ৫ কোটি টাকার শাড়ি- লেহেঙ্গা জ ব্দ

7

ছাতকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপ

8

মধ্যনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার

9

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

10

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

11

রায়হান হত্যা মামলা: ৫ আসামি অনুপস্থিত, যুক্তি–তর্ক পিছিয়ে বু

12

স্বপ্ন থেকে বাস্তবতা—একজন আরিফুল হক চৌধুরীর পথচলা

13

বিধি না মেনে মজুদ: শিবগঞ্জের বাসায় ১৩০টি গ্যাস সিলিন্ডার উদ্

14

সিলেটে খু নে র ঘটনায় আ ট ক ১

15

জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও খামারিদের ক্ষমতায়নে আফতাব ফিড কা

16

সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়তে হবে: তারেক রহমান

17

জগন্নাথপুরে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

18

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড় ভাইয়ের হা

19

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

20