টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট স্টেডিয়ামে অনুশীলনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে জাকির মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনে রাজশাহীর বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনুশীলন করছিল ঢাকার ক্রিকেটাররা। এমন সময় উপস্থিত জ্যাকি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন । তাৎক্ষনিকভাবে মাঠেই দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। পরে হাসপাতালে নিলে জানা যায় হার্ট অ্যাটাক করেছেন জ্যাকি।
জ্যাকি মৃত্যুর খবরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নেমে এসেছে শোকের ছায়া । রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এর মধ্যেই মাঠে নেমেছেন খেলোয়ারেরা এবং ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়েছে।
বাংলাদেশ ক্রিকেটে মাহবুব আলী জ্যাকি একজন পরিচিত ও অভিজ্ঞ মুখ। পেসার হিসেবে জাতীয় দলের হয়ে খেলেছেন এবং ক্যারিয়ার শেষে কোচিংয়ে যুক্ত হন। ঘরোয়া রয়েছে ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা  । এছাড়া মাশরাফি-তাসকিন আহমেদদের মতো খেলোয়াড়দেরও কোচিং করেছেন তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।
বিপিএলের এই দ্বিতীয় দিনে ঢাকার দুঃসংবাদটি ছিল বড় ধাক্কা। ক্রিকেট উৎসবের মাঝেই দেশের একজন প্রিয় কোচের আকস্মিক মৃত্যু সমগ্র ক্রিকেট মহলকে রশাকাহত করেছে।
 
ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি ও সিলেটের আল হারামাইন হাসপাতালের সূত্রে জানা যায়, মাহবুব আলী হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

1

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

2

ভারতে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৯১

3

সিলেট ইকোপার্ক সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

আইফোনের জন্য খুন: বিয়ানীবাজার হত্যা মামলার আসামি টাঙ্গাইল থে

6

তামাবিল স্থলবন্দরের কার্যক্রম শুরু আজ

7

সিলেটে ভাতিজার হাতে মাদ্রাসা শিক্ষক চাচাকে খু ন করলো ভাতিজা

8

সিলেটের ডিসি সারওয়ারকে নিয়ে আবেগঘন পোস্ট আইন উপদেষ্টার

9

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

10

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

11

বিয়ানীবাজারে দম্পতি আটক, উদ্ধার ১৮০ পিস ইয়াবা

12

বিএনপির আহ্বায়ক কমিটিতে গাজী মিল্টন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছ

13

সিলেটে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

14

আলী আমজদের ঘড়িঘর থেকে সরছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

15

সুনামগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশ

16

নির্বাচনী প্রচারণা ঘিরে বাহুবলে উত্তেজনা, আহত ২

17

সিলেটে উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে অবস্থান ধর্মঘট

18

সিলেটের উপ-পুলিশ কমিশনারসহ সাত পুলিশ সুপারকে বদলি

19

রজকপুরে রাস্তাঘাট পরিষ্কার ও মেরামতে প্রশংসিত গ্রীণ সোসাইটি

20