টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

অসীম হত্যা মামলার আসামী শাহজাহান নারায়নগঞ্জে থেকে গ্রেফতার



সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত অসীম দেবনাথ হত্যা মামলার এক গুরুত্বপূর্ণ আসামীকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ। মামলাটির তদন্তে গতি আনতে এই গ্রেফতারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর নির্দেশনায় এবং তত্ত্বাবধানে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হযরত আলী (বিপি-৭৮০৬১২৫৬৬৭) ও সঙ্গীয় ফোর্স নিয়ে ছাতক থানায় দায়েরকৃত মামলা নম্বর ১১(০৬)২০২৫ এর তদন্তে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামি মুহাম্মদ শাহজাহান আলম(৪২)পিতা: কলমধর আলী মাতা: চম্পা বেগম 
তাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে আটক করে যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জে আনা হয়। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
গত ৭ জুন ঈদের দিন অসীম দেবনাথ (৩০), পিতা- মৃত নিরঞ্জন দেবনাথ, ঘুংগিয়ারগাঁও গ্রামের বাসিন্দা, ছাতক উপজেলার গোয়াসপুর গ্রামে রাজ মিয়ার বাড়িতে যান। সেখানেই রাজ মিয়ার ছেলে রেজন মিয়ার বাসচালক শাহজাহানের সঙ্গে কথা কাটাকাটির জেরে চুরিকাঘাতের ঘটনা ঘটে। এরপর অসীম নিখোঁজ হয়ে যায় এবং ১১ জুন শান্তিগঞ্জ উপজেলার সিদখাই হাওর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় অসীমের ভাই অর্জুন দেবনাথ ১৪ জুন ছাতক থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থানা পুলিশের বিরুদ্ধে শ্লথ তদন্ত ও আসামী গ্রেফতারে গড়িমসির অভিযোগ তুলে এলাকাবাসী ও নিহতের পরিবারের পক্ষ থেকে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
২১ জুন কলকলিয়া ইউনিয়নে নিহত অসীম দেবনাথের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর আয়োজনে ঘুংগিয়ারগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নিয়ে দ্রুত বিচারের দাবি জানান।
এখন শাহজাহান আলমের গ্রেফতার এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে:সিলেটে মির্জা ফখরু

1

সিলেটে একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা গ্রেফতার

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

উদ্ভূত পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকের আহ্বান জামায়াত আমিরের

4

আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

7

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

8

সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরীর ভূমিধ্স জয়

9

হবিগঞ্জে ‘চাঁদার’ টাকাসহ ছাত্রদলের সদস্য সচিব আটক

10

দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ আজ

11

মসজিদের মাইকের ঘোষণায় জড়ো হয়ে বিজিবির সঙ্গে সংঘর্ষ, হাসপাতাল

12

পাঁপড়ি রেস্টুরেন্টে ভাঙচুরের মামলার প্রধান আসামী বিএনপি নেতা

13

সুনামগঞ্জে মধ্যনগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

14

সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে টুডে

15

ছাতকে হাইওয়ে থানার উদ্যোগে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘ

16

কানাইঘাটে জমি নিয়ে রক্তাক্ত হত্যাকাণ্ড: র‌্যাব-৯ এর অভিযানে

17

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

18

৩৬ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

19

টানা বৃষ্টিতে বাড়ছে নদ -নদীর পানি

20