টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগে উন্নয়ন হয়- প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সিলেট বিভাগের উন্নয়ন হয়। এ বিভাগের উন্নয়নে সরকারের দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বিএনপি যতবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, ততবারই সিলেট বিভাগের উন্নয়ন অন্যান্য সময়ের তুলনায় এগিয়ে গেছে। এবারও সিলেট বিভাগ এগিয়ে যাবে। বিভাগের প্রধান প্রধান সমস্যাগুলো সমাধানে সব বিভাগের সব মন্ত্রী ও সংসদ সদস্যদের সমন্বয়ে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আজ শনিবার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাহ কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সরকার তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টিমের মাধ্যমে নিয়মিত খোঁজখবর রাখছে। ইতোমধ্যে একজনের মরদেহ দেশে আনা হয়েছে এবং বাকিদের মরদেহও পর্যায়ক্রমে দেশে আনা হবে। এছাড়া মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে নিহত শ্রমিকদের মরদেহও সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত দেশে আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন সড়কেই শেষ স্নেহার

1

৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’

2

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

3

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

4

কোম্পানীগঞ্জে স্বামীর সামনেই টমটমের ধাক্কায় প্রাণ গেলো স্ত্র

5

সিলেট-১ আসনে খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচিত হওয়ায় অভিনন্

6

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

7

ইরানের ৬ বিমানবন্দরে হামলা ইসরাইলের, বিমান ধ্বংসের দাবি

8

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিকের উদ্যোগ

9

ছাতকে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্

10

শান্তিগঞ্জের নিরীহ পরিবারের ওপর হামলা, আহত ৩০

11

জুলাই বিপ্লবে শহীদের স্মরণে লন্ডনে দোয়া ও ইফতার মাহফিল

12

২১ জানুয়ারি সিলেট আগমন, ২২ জানুয়ারি জনসভা—নির্বাচনী সূচনা তা

13

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

14

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

15

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ

16

সিলেটে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মা

17

সাংবাদিক আব্দুল মুক্তাদীরের ইফতার মাহফিল সম্পন্ন

18

সিলেটের গৌরব গীতিকার ও সুরকার খোয়াজ মিয়া আর নেই

19

সবাইকে নিয়ে উন্নয়ন বঞ্চিত সিলেটবাসীর জন্য কাজ করতে চাই : মুক

20