টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে হাওর বাঁধে গাফিলতি, অকাল বন্যার শঙ্কায় কৃষক


৬ কোটি টাকার প্রকল্পে দেরি, জগন্নাথপুরের কৃষক ক্ষতির মুখে—কার দায়িত্ব?



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আগাম বোরো ফসলকে অকাল বন্যার হাত থেকে রক্ষার জন্য হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ নির্ধারিত সময়ে শুরু না হওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওরসহ মোট ১২টি হাওর ও নন-হাওর এলাকায় ৩৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকার ৬ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দিলেও বাস্তব অগ্রগতি খুবই ধীর।
গত ডিসেম্বর মাসে এসব প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা থাকলেও জানুয়ারির মাঝামাঝি এসেও অধিকাংশ প্রকল্পে কাজ শুরু হয়নি। বুধবার (১৪ জানুয়ারি) সরেজমিনে নলুয়ার হাওরের পশ্চিমপ্রান্ত দাসনোয়াগাঁও এলাকায় অবস্থিত ২নং ও তনং প্রকল্প এবং ভূরাখালি গ্রাম এলাকার ৪নং প্রকল্প ঘুরে দেখা যায়, ২নং ও তনং প্রকল্পে কেবল প্রাথমিক পর্যায়ের মাটিকাটার কাজ শুরু হয়েছে। অথচ গুরুত্বপূর্ণ সুইচগেইট সংবলিত ৪নং প্রকল্পে এখনো কোনো দৃশ্যমান কাজ শুরু হয়নি।
স্থানীয় কৃষক ও পথচারীরা জানান, শুধু এসব প্রকল্প নয়, পুরো হাওর এলাকাজুড়েই অধিকাংশ বাঁধের কাজ থমকে আছে। দ্রুত কাজ শুরু না হলে অকাল বন্যায় ফসল ক্ষতির আশঙ্কা করছেন তারা।
৪নং প্রকল্পের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য অনিল চন্দ্র দাস বলেন, “মাটিকাটার গাড়ি সময়মতো না পাওয়ায় কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে আগামী এক-দু’দিনের মধ্যেই কাজ শুরু হবে।”
এ বিষয়ে জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শেখ ফরিদ জানান, হাওরের বিভিন্ন স্থানে এখনো পানি জমে আছে এবং অনেক জায়গায় পানি নেমে গেলেও মাটি নরম থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। তিনি বলেন, “৩৭টি প্রকল্পের মধ্যে এখন পর্যন্ত ২৭টিতে কাজ শুরু হয়েছে।”
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল বলেন, “হাওরের বোরো ফসল রক্ষা করতে হলে বাঁধের কাজ দ্রুত শেষ করা জরুরি। এ কাজে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে সিলেটসহ যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে

1

ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবক নিহত, আ

2

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

3

ছাতকে বিএনপি নেতা মরহুম আলহাজ্ব সৈয়দ তিতুমীরের ১ম মৃতুবার্ষি

4

স্বপ্ন থেকে বাস্তবতা—একজন আরিফুল হক চৌধুরীর পথচলা

5

সিলেটের গ্যাস বেলুনে ভারতে বোমা সন্দেহ, পরে স্বাভাবিক পরিস্থ

6

নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন খালেদা জিয়া ও তারেক

7

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

8

টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ

9

বালু ও মাটির নিচে রাখা ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

12

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

15

নির্বাচনি কাজ শেষে ফেরার পথে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

16

সাহেবের বাজারে ভূমিদস্যু চক্র সক্রিয় প্রশাসনের হস্তক্ষেপ কাম

17

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

18

মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের বিশাল জনসমাবেশে জনতার ঢল

19

মধ্যনগরে বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেফতার

20