টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Apr 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাছিমপুরে গাড়ী পার্কিং নিয়ে স্বেচ্ছাসেবক দল-এলাকাবাসী সংঘর্ষ : ৩১ মোটরসাইকেল ভাংচুর

স্টাফ রিপোর্টার : নগরীর মাছিমপুরে ‘গাড়ী পার্কিং’ নিয়ে দ্বন্দ্বের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে এলাকাবাসীর দুই দফা সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৩১ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মধ্যরাতে পুলিশ ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতরা হলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, যুবদল নেতা রুম্মান খান ও মুন্না।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন গার্ডেন টাওয়ার এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ হোসেন আজিজের সঙ্গে গাড়ি পার্কিং ও বসা নিয়ে মাছিমপুর এলাকার দীপু ও স্থানীয় ছেলেদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আজিজ, রুম্মান খান ও মুন্না আহত হন। তাদেরকে সাথে সাথে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আহতের খবর পেয়ে রাত ১১টার দিকে আজিজের অনুসারীরা মোটরসাইকেল নিয়ে মাছিমপুর এলাকায় দীপুর বাসায় হামলা করতে যান। তখন দীপুর অনুসারী ও এলাকাবাসী একত্রিত হয়ে তাদের প্রতিহত করে। এলাকাবাসীর তোপের মূখে এসময় আজিজের অনুসারীরা মোটরসাইকেল রেখেই ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী এসব মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করে। সাথে সাথে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম  বলেন, মোটরসাইকেল পার্কিং করা নিয়ে মাছিমপুর ও উপশহরের ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে তারা স্বেচ্ছাসেবক দল নেতা আজিজসহ ৩ জনকে আহত করে। পরে আজিজের উপশহরের লোকজন মোটরসাইকেলে করে মাছিমপুরে সাবেক কাউন্সিলারের বাসায় হামলা চালায়। তখন এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে তারা ৩১টি মোটরসাইকেল ফেলে চলে যায়। এলাকাবাসী এসব মোটরসাইকেল ভাঙচুর করেন। আহত ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় আহহত আজিজ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় আমরা রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে পাইনি। দলীয় হিসেবে নয়, স্থানীয় বিষয়ে নিয়েই এলাকাবাসী মিলে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তদন্তের পাশাপাশি অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।

এ ঘটনার পর গভীর রাতে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

1

ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে ছাতকে মানববন্ধন

2

সিলেট-২ আসনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

3

ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

4

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

5

ছাতক চরমহল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণে দিনব্যাপী

6

শান্ত–মুশফিকের ১৩০ রানের জুটিতে রাজশাহীর দাপুটে জয়

7

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধ

8

সিলেটে ভারতীয় চা পাতার বিশাল চালানসহ একজন গ্রেপ্তার

9

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

10

এনসিপির মনোনয়নপত্র কিনলেন ‘স্যালুট দেওয়া’ রিকশাচালক সুজন

11

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

12

অনলাইন জুয়ার দেনা থেকেই হৃদয় হত্যা: বন্ধুদের বিরোধে জীবন গেল

13

তালাক দেওয়া স্ত্রীকে বন্ধুদের নিয়ে গ ণ ধ র্ষ ণ

14

জগন্নাথপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার ব

15

বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

16

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

17

বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ৩০লাখ টাকার ম

18

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

19

রমজানে বাজার নিয়ন্ত্রণে জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযা

20