টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

বালুচরে প্রতিপক্ষের হামলায় কিশোর গ্যাং সদস্যের মৃত্যু



আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল বুলেট মামুনের ভাই ফাহিমের


নিজস্ব প্রতিনিধি :সিলেট নগরীর বালুচর এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত কিশোর গ্যাং সদস্য মো. ফাহিম (২৩) অবশেষে মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) সকালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত সোমবার রাতে বালুচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্যরা ফাহিমের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা ও হাত গুরুতরভাবে কেটে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে ভর্তি করেন।

কারাগারে ভাই, নেতৃত্বে ছোট ভাই ফাহিম
নিহত ফাহিম সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা। তিনি পরিবারসহ নগরের ছাড়ারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফাহিমের বড় ভাই মো. মামুন আহমেদ ওরফে ‘বুলেট মামুন’ ছিলেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় একটি কিশোর গ্যাংয়ের নেতা। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে ১১টি মামলা রয়েছে।
গত ১০ অক্টোবর মামুনকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করে পুলিশ। মামুন কারাগারে যাওয়ার পরই গ্যাংটির নেতৃত্ব নেয় ছোট ভাই ফাহিম, যা নিয়ে প্রতিপক্ষ গ্যাংয়ের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়।


হামলার পর ঢাকায় নেওয়া, ফেরার পথে মৃত্যু
আহতের পর ফাহিমকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ১০ নভেম্বর রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। কিছুটা সুস্থ হলে মঙ্গলবার রাতে সিলেটে ফেরার পথে তার অবস্থার অবনতি ঘটে। ভোরে ওসমানী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন,
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে। ফাহিমের মৃত্যুতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।”


তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

1

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

2

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ

3

নিখোঁজের ৩ দিন পর নদী থেকে জমিয়ত নেতার ভাসমান মরদেহ উদ্ধার

4

সিলেটে হারিয়ে যাওয়া ৬৭ মোবাইল উদ্ধার, মালিকদের ফেরত দিল জেলা

5

সিলেটে ভাঙচুর মামলায় বাসদ নেতাদের জামিন

6

সিলেটসহ চার বিভাগে বৃষ্টির আভাস

7

সুনামগঞ্জে ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদি

8

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন সিলেট মহানগর জামায়াত

9

ছাত্রদল নেতা ফাহিমের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে সিলে

10

সিলেটে এক বছরে ১ হাজার ২৪৫টি মামলা নিষ্পত্তি

11

গোপালগঞ্জের ঘটনার পর আ.লীগের তওবার সুযোগও নেই: হাসনাত

12

সিলেটে পর্যটকবাহী গাড়িতে পাথর শ্রমিকদের হামলা-ভাঙচুর, আটক ২

13

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

14

কুলাউড়ায় স্কুলছাত্রী নাফিয়া হত্যা: ১৮ ঘণ্টায় গ্রেপ্তার আসাম

15

ছাতকে শিক্ষার্থী ব'লাৎ'কার, শিক্ষক গ্রেপ্তার

16

ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের

17

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

18

ইজিবাইক যাত্রী ওঠানামা নিয়ে বিরোধ, জগন্নাথপুরে দুই গ্রামের স

19

সিলেট সমাবেশ সফল করতে মধ্যনগরে বিএনপির মতবিনিময় সভা

20