টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Aug 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

নুরের শারীরিক অবস্থা অবনতির আশঙ্কা, মেডিকেল বোর্ড গঠন করে সিটিস্ক্যান

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার মাথার সিটিস্ক্যান সম্পন্ন হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, সকালে নুরের মাথার সিটিস্ক্যান করা হয় এবং পরবর্তীতে তাকে পুনরায় আইসিইউতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, নুরের চিকিৎসার জন্য ইতোমধ্যে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড আজ (শনিবার) আলোচনায় বসবে। 

তিনি জানান, নুরের জ্ঞান ফিরেছে, মাথা ও নাকে আঘাত রয়েছে। তবে কমপক্ষে ৪৮ ঘণ্টা না গেলে শারীরিক পরিস্থিতি নিয়ে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।এদিকে শনিবার সকাল ৭টার দিকে নুরের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘আইসিইউতে চিকিৎসাধীন নুরের কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন।’

অন্যদিকে, শুক্রবার রাতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান এক সংবাদ সম্মেলনে দাবি করেন, মাথায় গুরুতর আঘাতের কারণে নুরুল হক নুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এ ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে

1

মরহুমা হাজী আফতারা বিবি চৌধুরী ট্রাষ্টের রমজান উপহার প্রদান

2

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

3

সিলেট জেলা বিএনপির সমন্বয়কের দায়িত্ব পেলেন আব্দুল কাইয়ুম চৌধ

4

নবীগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার, সাংবাদিকসহ ৩২ জনের নামে মামল

5

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন করা ১০ অনুপ্রবেশকারীকে ছেড়ে দ

6

ছাতকে পুরাতন কোর্ট ভবন জলাবদ্ধতায় অনুপযোগী

7

সুনামগঞ্জ সদরে প্রথম দিনই নির্বাহী কর্মকর্তার ব্যতিক্রমী ঘোষ

8

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

9

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

12

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

13

জুড়ীতে সেপটিক ট্যাংকে মানিব্যাগ তুলতে গিয়ে যুবকের মৃত্যু

14

টাঙ্গুয়ার হাওরে মৎস্য সংরক্ষণে অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ

15

‘১০ কোটি কেন, ১০ হাজার কোটি টাকাতেও আমাকে কেনা যাবে না’—ডিসি

16

সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির কাঠইর ইউনিয়ন শাখার কর্মী সভা অন

17

আসামের সঙ্গে সিলেটের বহু অংশ জুড়ে দেওয়া হয়েছে: নাহিদ ইসলাম

18

বাসায় ফিরেই তামিমের ফেসবুক পোস্ট, ধন্যবাদ জানালেন কাদের?

19

ছাতকে সরকারী খাদ্যগুদামে ধান সংগ্রহের নামে ব‌্যাপক অনিয়ম-দূর

20