টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না: জামায়াত আমির

টুডেসিলেট ডেক্স ::বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বড় উচ্চমূল্যে কেনা আজকের আমাদের এই পরিবেশ। মেহেরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। আগামী নির্বাচনে কেউ সন্ত্রাস করবেন না, নির্বাচন প্রক্রিয়ায় কেউ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করবেন না। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের আগামী দিনের ভবিষ্যৎ বিবেচনা করে মেহেরবানি করে আপনাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনারা কারো পক্ষ নেবেন না। তাহলে আপনারা দেশবাসীর দোয়া পাবেন-আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে। 

দেশকে চাঁদাবাজদের হাত থেকে উদ্ধার করার ঘোষণা দিয়ে শফিকুর রহমান বলেন,  জামায়াত সরকার গঠন করলে দেশ চাঁদাবাজ মুক্ত করা হবে। চাঁদা আমরা নেই না, কাউকে চাঁদা নিতেও দেব না। আমরা দুর্নীতি করবোই না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। 

তিনি বলেন, মা বোনেরা নিজেদের প্রয়োজনের তাগিদে সমাজের উন্নয়নের ভূমিকা রাখেন। কিন্তু সমাজে তাদের জন্য নিরাপদ সম্মানের জায়গা নেই। তারা ঘরেও নিরাপদ না, চলাচলেও নিরাপদ না এবং কর্মক্ষেত্রেও নিরাপদ না। মায়েরা আমাদের সম্মানের জাতি। আমরা কথা দিচ্ছি- আমরা এমন একটা মায়ের জাতি উপহার দেব- যারা ঘরে, যাতায়াতে, কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে তাদের অবদান রাখবেন। যেখানে তারা সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন। আমরা তাদের মাথার তাজ হিসেবে মাথায় তুলে রাখবো। 

জামায়াতের আমির বলেন, আমরা চাই যে বাংলাদেশে সব ধর্ম-বর্ণের সবাই একই বাগানে মিলেমিশে বসবাস করব। আমরা ওই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশের টাকা চুরি করে বিদেশের মাটিতে বেগম পাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগম পাড়ার চোরদের ধরে এনে বাংলাদেশের মাটিতে শাস্তি দেওয়া হবে। 

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, দিনাজপুরের-১ আসনের জামায়াতের প্রার্থী মো. মতিউর রহমান, দিনাজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনম, দিনাজপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মো. মইনুল আলম, দিনাজপুর-৪ আসনের জামায়াত প্রার্থী আফতাবউদ্দীন মোল্লা, দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির নেতা ডা. মো. আব্দুল আহাদ, দিনাজপুর-৬ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর লু ট, ফেঁ সে গেলেন জমিয়তের' মোকাররিম

1

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

2

বদলে যাচ্ছে র‍্যাবের নাম

3

সিলেটে আ. লীগ নিষিদ্ধের দাবিতে ডিসি অফিসের সামনে অবস্থান

4

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

5

দিরাইয়ে নৌকার জানালা দিয়ে নদীতে পড়ে দেড় বছরের শিশু নিখোঁজ

6

মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি গ্র

7

ফেইসবুকে ফেক আইডি খুলে বড়লেখায় পোস্টমাষ্টারের নামে অপপ্রচারে

8

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহ

9

বিয়ানীবাজারে আইফোনের জন্য যুবক খুন: বন্ধুই হত্যার সঙ্গে জড়িত

10

সিলেটেও করোনার থাবা : শনাক্ত ২

11

গত ২৪ ঘণ্টায় ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের দেহেই পাওয়া গেল করোনা

12

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

13

হুমায়ুন কবির বিএনপির যুগ্ম মহাসচিব পদে নিয়োগপ্রাপ্ত

14

জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১৫ হ

15

সিলেটে লালদিঘীরপার হকার্স মার্কেট প্রস্তুতির কাজ চলছে

16

কুলাউড়ায় সরকারি হাটের জায়গা দখল করে আ.লীগ নেতার গাড়ির গ্যারে

17

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

18

বিএনপির আহ্বায়ক কমিটিতে গাজী মিল্টন নির্বাচিত হওয়ায় শুভেচ্ছ

19

সিলেটে করোনা আক্রান্ত রোগী বেড়ে ৭

20