টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈরি করছে: ফখরুল

অন্তর্বর্তী সরকার নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করছে, যাতে জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিকাল ৪টায় নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল, মালিবাগ ও বাংলামোটর হয়ে সোনারগাঁও হোটেলের সামনে গিয়ে শেষ হবে। র‌্যালিপূর্ব সমাবেশের জন্য কার্যালয়ের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে দুর্ভাগ্য আমাদের—অন্তর্বর্তী সরকার, যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারাই এখন এমন একটা অবস্থা তৈরি করছে যাতে নির্বাচন ব্যাহত হয়। কিছু রাজনৈতিক দল গণভোটের দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—গণভোট হলে সেটি নির্বাচনের দিনই হতে হবে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল এখন জোট গঠন করে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট? আমরা গণভোট মানি, তবে সেটি নির্বাচনের দিনেই হতে হবে, কারণ দুইবার ভোট আয়োজন করতে গেলে বিপুল অর্থ ব্যয় হবে।

র‌্যালিপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে রাগীব আলীর ডা কা তি মামলায় মেয়ে রেজিনা জেলহাজতে

1

সিলেটে দিনদুপুরে শিশু অপহরণচেষ্টা: সিসিটিভি দেখে যুবক আটক

2

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

3

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

4

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

5

তামাবিল স্থলবন্দরের কার্যক্রম শুরু আজ

6

ধানমন্ডি ৩২-এ উত্তেজনা: বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা, কঠোর

7

রাত পোহালেই ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা

8

সম্পদের তথ্য গোপন মামলায় জোবাইদা রহমানের জামিন

9

মধ্যনগরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

10

নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন, জানাল ইসি

11

সিলেটে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্তের দাবিতে স

12

লুনার গাড়িতে হা ম লা, যুবলীগ নেতা গ্রে ফ তা র

13

তাহিরপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

14

১৭ বছর পর ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন হবে

15

হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

16

ফ্যাসিস্ট হাসিনার বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে

17

ছাতকে বিদেশী মদ সহ আটক ৩, এবং নিয়মিত মামলার একজন আসামি গ্রে

18

সাম্য’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সিলেটে

19

মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়কের সংবাদ সম্মেলন

20