টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Mar 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

মাজার ভাঙচুর বরদাশত করা হবে না: উপদেষ্টা রিজওয়ানা

দেশে কোন ধরনের মাজার ভাঙচুর বরদাশত করা হবে না এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভাশেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা লক্ষ্য করছি- মাজার ভাঙার নামে একটা নৈরাজ্য চলছে। মাজার ভাঙার অপরাধে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং আইনের মুখোমুখিও করা হচ্ছে। তবে সরকার এখন সকলের উদ্দেশে সতর্ক করে দিয়ে বলতে চায়, এই মাজার ভাঙার ব্যাপার আর কোনোভাবে বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

নারী ও শিশু নির্যাতন দমন আইন- ২০২০ এর সংশোধনী আনার লক্ষ্যে আজ সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা হয়। পরে রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি মাজার ভাঙচুরের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন।

সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর সংশোধনী আনার ব্যাপারে নীতিগত অনুমোদন দেয়া হয়।

উপদেষ্টা পরিষদের সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের আলোচনার প্রসঙ্গ উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। এই পরিস্থিতি ধরে রাখতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা অনুযায়ী আমদানি ও সরবরাহ ঠিক রাখা এবং বাজার মনিটারিংয়ের জন্য প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট উপদেষ্টাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।’

তিনি জানান, সভায় বিশেষ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছুসংখ্যক বিচারক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত হয়েছে, যাতে করে ধর্ষণসহ অন্যান্য মামলার বিচার দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

1

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট সদস্য হলেন ৫ জন

2

মৌলভীবাজারে মা ও শিশুর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে স্বামী গ

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

5

দেওয়ান-কোরেশী গোষ্ঠী যুব সংঘ,শ্রীধরপাশার ইফতার মাহফিল সপন্ন

6

সাবেক মেয়র কামরানের বাসায় অভিযান: নবম শ্রেণির শিক্ষার্থী আটক

7

ছাতকে শিক্ষার্থী ব'লাৎ'কার, শিক্ষক গ্রেপ্তার

8

সিলেটে মধ্যরাতে সেনাবাহিনীর অভিযানে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল

9

ছাতকে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

10

সিলেটে করোনায় প্রাণ গেল একজনের,

11

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা: নিহতের শ্যালক আটক

12

গাজায় হামাসের হামলায় ৫ ইসরাইলি সেনা নিহত

13

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় সারা বাংলাদেশ’

14

ডিসি সারোয়ারকে নিয়ে ভুয়া ফটোকার্ড ভাইরাল, ফ্যাক্টচেকে বের

15

মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল সম্প

16

রাতারগুল ঘুরে দেখলেন আসিফ নজরুল

17

ভারতীয় খাসিয়াদের গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি যুবক নিহ

18

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

19

পালাতক মেয়র আনোয়ারজ্জামানকে আসামী করে আরেকটি মামলা দায়ের

20