টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাকসু নির্বাচন নিয়ে আল্টিমেটাম: রাত ৯টার মধ্যে নিশ্চয়তা না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি


শাবি প্রতিনিধি :
২০ জানুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সুস্পষ্ট নিশ্চয়তা না পেলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে রাত ৯টার মধ্যে এ ঘোষণা না এলে প্রশাসনের পদত্যাগ দাবি করেন তারা।
সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে প্রশাসনিক ভবনের সামনে এ আল্টিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় তারা বলেন, একটি পক্ষ ক্ষমতায় আসার আগেই শিক্ষার্থীদের অধিকার হরণ করার চেষ্টা করছে। শাকসু বন্ধ করা হলে ভবিষ্যতে দেশের কোনো বিশ্ববিদ্যালয়েই ছাত্র সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষার্থীরা আইন-আদালতের জটিলতার মাধ্যমে শাকসু নির্বাচন বন্ধ না করার আহ্বান জানান এবং শাকসু নির্বাচনের পক্ষে দেশের সব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তারা বলেন, রাত ৯টার মধ্যে সঠিক ও স্পষ্ট সিদ্ধান্ত না এলে প্রশাসনের পদত্যাগ দাবির পাশাপাশি ক্যাম্পাসে বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ অচলসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠপর্যায়ের প্রতিনিধিরাই গণমাধ্যমের প্রাণ : সিলেটে দৈনিক বর্

1

বেঁচে নেই শিশু সাজিদ

2

সিলেটে জাল এডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষা হলে ছাত্রী

3

সিলেটের ডিসি সারওয়ারকে নিয়ে আবেগঘন পোস্ট আইন উপদেষ্টার

4

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

5

নিজেকে ‘হাফ সিলেটি’ বললেন তারেক রহমান,

6

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে রহস্যজনকভাবে চিকি

7

বিশ্বনাথে কৃষক দলের নেতাকে কু‌পিয়ে জখম

8

মাধবপুর-চুনারুঘাট আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী তাহেরি, সম্প

9

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

10

এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল, হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট

11

হাসিনার গণহত্যার রায় আজ

12

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-আপ্যায়

13

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

14

বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট আঞ্চলিক প্রতিনিধিদের সম্মানে

15

সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি: নাগরিক সুরক্ষা ও অপরাধ দমন

16

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনী মাঠে প্রার্থীদের দৌড় ঝাপ

17

জগন্নাথপুরে খাস জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদে ভ্রাম্যমাণ

18

আলী আমজদের ঘড়িঘর থেকে সরছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

19

সিলেটে রাত সাড়ে ৯টার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধে জেলা প্রশাসক

20