টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Nov 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-তামাবিল সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের



নিজস্ব প্রতিবেদক, সিলেট::
সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকালে শাহপরান থানার খাদিম এ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মুন্না (২০), তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. মুন্নাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত তিনজন হলেন — রবিউল হাসান নয়ন (১৮), মাহফুজুর রহমান নাইম (২১) এবং মো. হাবিবুর লস্কর (৩৫)। তারা বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

3

বিজয় দিবসে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ জেলা পুলিশ সুপারের

4

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

5

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

6

তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ: সামাজিক

7

ছাতকে চোরাচালানি টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে আহত ব্যবসায়ীর ম

8

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

9

হবিগঞ্জে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার

10

জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানে ছাতক হাসপাতালের উদ্যোগে ফ্রি মেড

11

ছাতকে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা

12

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

13

আগামী নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন : সিলেটে জামায়াত

14

বন্দরবাজারের সিটি হার্ট আবাসিক হোটেল থেকে ২ তরুণী ৮ পুরুষ আ

15

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ৫ দাবি: শনিবার থেকে সিলেটে পরিবহণ ধ

16

হাকালুকি হাওরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান: ১০০০ মিটার বেড়

17

হবিগঞ্জে চলন্ত বাসে গার্মেন্টস কর্মীকে পালাক্রমে ধর্ষণ, চালক

18

হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

19

জাকসু নির্বাচন: পুনরায় ভোট গণনা শুরু

20