টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে হোটেলে রুম ভাড়ায় স্বামী–স্ত্রী পরিচয় বাধ্যতামূলক : পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আবাসিক হোটেলগুলোর সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে হোটেল মালিকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, কোনো পুরুষ ও নারী হোটেলে রুম ভাড়া নিতে এলে তারা স্বামী-স্ত্রী হিসেবে যে পরিচয় দিচ্ছেন, তা কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা উচিত। পরিচয় মেলানো না গেলে তাদের ফিরিয়ে দেওয়া বা বিষয়টি পুলিশকে জানানো প্রয়োজন।নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ মিলনায়তনে সিয়ানাহ ট্রাস্ট আয়োজিত “পুণ্যভূমি সিলেটের পবিত্রতা রক্ষায় আবাসিক হোটেল মালিকদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্প্রতি তিনি এসব কথা বলেন।পুলিশ কমিশনার জানান, নগরীতে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং জনস্বার্থে নেওয়া বিভিন্ন উদ্যোগে নগরবাসীর সহযোগিতা পাওয়া গেছে। তবে কিছু আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাওয়া গেলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট হোটেল সিলগালা করা হয়েছে।

তিনি আরও বলেন, সিলেট পুণ্যভূমি হিসেবে পরিচিত; এখানে বহু ওলী-আওলিয়া শায়িত আছেন। সামাজিক শৃঙ্খলা রক্ষায় শালীনতা বজায় রাখা জরুরি। ব্যবসা হালাল, তবে হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিলে সেই ব্যবসা হারাম হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। হোটেল বোর্ডারদের পরিচয় যাচাইয়ের জন্য প্রযুক্তিনির্ভর একটি সমাধানের কথাও তুলে ধরেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে বোর্ডারদের তথ্য দিলে তা পুলিশের ডেটাবেজে যাচাই হয়ে যাবে। স্বামী-স্ত্রী পরিচয়ে রুম নেওয়া অতিথিদের তথ্য এন্ট্রি দেওয়া হলে ‘জিনিয়া অ্যাপ’ থেকে কনফারমেশন এসএমএস পাঠানোর ব্যবস্থা করা হবে। এতে হোটেলগুলোতে অনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভা শেষে তিনি বলেন, সমাজে নৈতিকতা বজায় থাকলে আল্লাহর রহমত বর্ষিত হয়; আর বেহায়াপনা ও অশ্লীলতা বৃদ্ধি পেলে তার নেতিবাচক প্রভাব সমাজে দেখা দেয়- ধর্মীয় বয়ানে এমন উল্লেখ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকসু নির্বাচন বন্ধের দাবির প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থী

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে টুডে সিলেট পরিবারের গভীর শোক

3

সিলেটে ঝটিকা মিছিল ছাত্রলীগের, একজন আটক

4

কানাইঘাটে জালালাবাদ মডেল একাডেমির অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থ

5

সিলেটে সিএনজিতে তিনজনের বেশি যাত্রী তোলা নিষিদ্ধ

6

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

7

মধ্যনগরে নৌকাডুবিতে এক বৃদ্ধার মৃত্যু

8

ছাতক-দোয়ারায় খেলাফত মজলিসের পথসভা ও শোডাউন অনুষ্ঠিত

9

অবশেষে ভুটানের লিগে খেলতে বাফুফে থেকে ছাড়পত্র পেলেন মাসুরা-র

10

ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

11

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

12

ছাতক সীমান্ত দিয়ে পুশইন করা ১৭জনকে মানবিক সহায়তা দিলেন ইউএনও

13

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

14

ছাতকের গোবিন্দগঞ্জে-দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও মিডফোর্ড হত্য

15

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

16

অবৈধ চাপাতা ধরতে গিয়ে আ হ ত বিজিবি সদস্য

17

স্বামী ‘খালাস পাওয়ায়’ সিলেট আদালত ভবনে দুজনকে কোপালেন স্ত্র

18

তারেক রহমান এসএসএফ নিরাপত্তা পাবেন কিনা, যা জানালেন রিজওয়ানা

19

ছাত‌কে দলবদ্ধ ধর্ষনের ঘটনা আদালতে স্বীকার

20