টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে কোম্পানির বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের গ্রামবাসীর মানববন্ধন




অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি::

 মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর,পি,এফ রশনি পলি ফাইবার কোম্পানী লিমিটেড এর বিষাক্ত বর্জ্য ছড়ায় ফেলায় ও কোম্পানির কারখানা থেকে শব্দ দূষণ রোধে মানববন্ধন করেছেন ভূক্তভোগী গ্রামবাসীরা।
সোমবার দুপুরে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামের রশনি পলি ফাইবার কোম্পানীর সামনে রাজাপারা ও বাদে-আলিশা এলাকার সর্বস্তরের জনগণ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) আব্দুল আহাদ, গ্রামবাসী মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া ও আল আমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তরা বলেন, রশনি পলি ফাইবার কোম্পানীর বিষাক্ত বর্জ্য ও পানি সরাসরি পাহাড়ি ছড়ায় পাইপ দিয়ে ফেলা হয়। তাদের এই অব্যবস্থানার কারণে ফসলি জমি, হাওড়ের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। গ্রামের জনবসতি এলাকায় এই ফ্যাক্টরি স্থাপন করার কারনে দিন-রাত প্রচন্ড শব্দে মেশিন চালানো হয়। এর কারনে গ্রামবাসী শব্দ দূষনের শিকার হচ্ছেন। অনেকে অসুস্থ হচ্ছেন। এই বিষয়ে দীর্ঘ বছর হতে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন বক্তরা। এসময় তারা আগামী ৩০ শে মে এর ভেতর যদি কর্তৃপক্ষ কোন প্রতিকারের ব্যবস্থা না নেন তাহলে তারা বৃহত্তর কর্মসূচি ঘোষনা দেয়া হবে বলে আলটিমেটাম প্রদান করেন। 

মানবন্ধন চলাকালে কোম্পানীর মেইন ফটক তালা দিয়ে আটকিয়ে রাখা হয়। কোম্পানির দায়িত্বশীলদের বক্তব্য নিতে কর্তব্যরত সিকিউরিটিকে সাংবাদিক পরিচয় দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করা হলে,ভেতর থেকে জানানো হয় পরবর্তী সময়ে তারা কথা বলবেন,এখন দায়িত্বশীল কেউ নেই বলে জানানো হয়। মোবাইল নাম্বার চাওয়া হলেও তাও দেয়া হয় নাই। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন জানান,এই উপজেলায় নতুন যোগদানের পর অভিযোগের বিষয়টি যেহেতু জেনেছি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে যথাযত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এ ব্যাপারে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহিদুল ইসলাম জানান,এই কোম্পানির বিষয়ে আমাদের নিকট ভাল রিপোর্ট রয়েছে। তারা পুরাতন প্লাষ্টিক বোতল পানি দিয়ে পরিষ্কার করে মেশিনের সাহায্যে তুলা তৈরি করে,কোন ক্যামিকেল ব্যবহার করা হয় না। যদি অন্য কোন ময়লা ফেলা হয় তাহলে তদন্ত করে দেখা হবে বলে তিনি  জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস

1

ঘাসিটুলায় বেপরোয়া জাকিরের জুয়ার প্রতারণা পুলিশের ভূমিকা রহস্

2

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

3

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী

4

ঢাকা বিমানবন্দরে আগুন, ফ্লাইট নামছে চট্টগ্রাম সিলেট কলকাতায়

5

সিলেটের যেসব এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

6

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

7

এক বোমাতেই উলটে যাবে যুদ্ধের মোড়

8

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামিসহ দুইজন

9

ছাতকে ১৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ তিনজন আটক

10

ছাতকে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের সংঘর্ষের আহত অর্ধশতাধিক,

11

জগন্নাথপুরে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ১০

12

ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারে ছাতকে মানববন্ধন

13

এবার কাতারে হামলা চালিয়েছে ইসরাইল

14

মেরিট গার্ডেন গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিয

15

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

16

সাবেক চেম্বার প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরীর ইন্তেকাল

17

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিকে জেলা বিএনপির অভিনন্দন

18

দক্ষিণ সুরমায় নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেলের দৌরাত্ম্য: ছিন

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20