টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Oct 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেট-২ আসনে বিএনপির দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ



বিশ্বনাথে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, আহত অন্তত কয়েকজন...

সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই প্রার্থী — ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও হুমায়ূন কবিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতু ও থানার গেইটের সামনে দফায় দফায় এ সংঘর্ষ চলে প্রায় এক ঘণ্টা।
ঘটনায় যুবদল নেতা আব্দুর রহমান, ছাত্রদল নেতা মিনহাজসহ উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের সময় নতুন বাজার ও পুরান বাজারের দোকানপাট ও যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর থেকেই লুনা ও হুমায়ূন কবিরের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলে হুমায়ূন কবির দৌলতপুর ইউনিয়নের একটি অনুষ্ঠানে যোগ দেন। পরে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ শেষে বাসিয়া সেতু এলাকায় মিছিলের সময় দুই পক্ষের মধ্যে প্রথম উত্তেজনা দেখা দেয়।
রাত ৯টার দিকে দুই বলয়ের সমর্থকরা নতুন বাজার ও পুরান বাজারে অবস্থান নিলে সাড়ে ৯টার দিকে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত কয়েকজন আহত হন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম (সেবা) বলেন,
> “পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ খুররম ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠ

1

মাইসান গ্রুপের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

2

সিলেটে আওয়ামী লীগ নেতা রাজ্জাক হত্যা: রিমান্ডে ছেলে আসাদের

3

ছাতক হাইস্কুলের শতবর্ষী পুকুর রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয় ব্

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

সিলেটে যুবলীগ কর্মীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

6

ভাতালিয়া থেকে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

7

মধ্যনগরে সরিষার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

8

ছাতকের গোবিন্দগঞ্জকে আধুনিক মিনি মডেল টাউন গড়ার অঙ্গীকার,ক‌

9

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

10

বড়লেখায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

11

নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে:সিলেটে মির্জা ফখরু

12

১৫ দিনের আল্টিমেটাম সিলেটবাসীর — দাবিপত্র দিলেন আরিফুল হকের

13

জগন্নাথপুর উপজেলা সোনালী অতীত যুক্তরাজ্যের স্মরণসভা ও নতুন আ

14

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় একজনের মৃত্যু

15

সুনামগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

16

এলাকায় আতঙ্ক : ‘ডেভিল মতিন খাঁ’ গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ পু

17

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ দেখতে মাঠে তামিম

18

দীর্ঘ অপেক্ষার অবসান: সিলেটের মাটিতে পা রাখলেন বিএনপি চেয়ার

19

রিমন হত্যায় সাংবাদিকসহ ১৮৪ জনের নামে মামলা,

20