টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের হোক্কাইডো অঞ্চল। শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৭ মিনিটে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে ওই অঞ্চলে। 

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল হোক্কাইডোর কুশিরো শহরের উপকূলের কাছে, সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ২০ কিলোমিটার গভীরেভূমিকম্পটি জাপানের ভূমিকম্প তীব্রতা স্কেলে ৭ এর মধ্যে ৪ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে, এ ভূমিকম্পের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পরপরই জাপানের জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হোক্কাইডো অঞ্চলে বর্তমানে ঝড়ো আবহাওয়া বিরাজ করছে, যার ফলে সমুদ্রপৃষ্ঠে সামান্য উচ্চতার পরিবর্তন দেখা যেতে পারে। তবে এ পরিবর্তন থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। 

জাপানের হোক্কাইডো অঞ্চল ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। যেখানে অতীতে বিভিন্ন মাত্রার ভূমিকম্প ঘটেছে। তবে আজকের ভূমিকম্পটি এখনো কোনো বড় ধরনের ক্ষতির কারণ হয়নি। সূত্র: মেহের নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের দুরবস্থার দ্রুত প্রতিকার দাবি

1

সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

2

কানাইঘাটে ঢাকনাইল সমাজ উন্নয়ন সংস্থার মেধাভিত্তিক বৃত্তি পরী

3

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান, সিলেট বিমানবন্দরে ভিড় না ক

4

জগন্নাথপুরের কনটেন্ট ক্রিয়েটর লিটনের কর্মকাণ্ডে সিলেটের সম্ম

5

জগন্নাথপুরে হাওরের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতাসহ

6

শিক্ষার্থী আজমান আহমেদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ, রোববার স্

7

৫০০ টাকা পাওনা নিয়ে অপমানের অভিযোগ, বিষপানে যুবকের মৃত্যু

8

নিউ সুরমা হোটেল যেন মিনি পতিতালয়; প্রশাসন নিরব

9

সন্ত্রাসবিরোধী মামলায় জগন্নাথপুরে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

10

হবিগঞ্জে ভাবী, ভাতিজীসহ ত্রিপল হত্যা মামলায় দেবরের মৃত্যুদন

11

ছাতকে চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে মামলা

12

বড়লেখা তীব্র গরমে শ্রমজীবী মানুষের পাশে নিসচা

13

বালুচরে ফাহিম হত্যা মামলায় পলাতক আসামি মাইল্লা গ্রেপ্তার

14

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠক

15

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেফতার

16

সিলেট সীমান্তে কারফিউ জারি করল ভারত

17

আগামীকাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

18

১২ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

19

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে: সোহেল

20