টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ অত্যন্ত উদ্বুদ্ধ পরিবেশে পালিত হয়েছে। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই—ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ‘অদম্য নারী’ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী এবং উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক মো. উনু মিয়া। সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার নবাগত ওসি শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেলসহ অন্যান্য বক্তারা।
অনুষ্ঠানে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা পান অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কুবাজপুর গ্রামের ছাদেকা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে শ্রীরামসি চন্ডিহেদায়েতপুর গ্রামের সাফিয়া বেগম ও সাদিয়া বেগম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জরুল আলম, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সাংবাদিক হুমায়ুন কবিরসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং মহিলা অধিদপ্তর প্রশিক্ষণার্থী নারীরা।
আলোচনা শেষে অতিথিবৃন্দ সংবর্ধিত অদম্য নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশ সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষ কর

1

নবীগঞ্জে গ্যাস দেয়ার সময় পাম্পে আ গু ন

2

বিএনপিকে জড়িয়ে ‘অপপ্রচার’ গাজীপুরে সারজিসের বিরুদ্ধে মানহানি

3

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ, প্রবাসীসহ আহত ১০

4

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেশি দামে গ্যাস বিক্র

5

দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়, জানালেন তারেক র

6

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক: প্রবাসে বাংলাদেশি রাজনী

7

এক বাথরুমে স্ত্রীসহ ৫ ঘণ্টা লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের

8

যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ

9

আখালিয়ায় গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

10

মধ্যনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

11

সাদাপাথরে পাথর লুট ঠেকাতে সেচ্ছাসেবীর ওপর হামলা,

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

প্রেমে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে অপহরণ: র‌্যাবের অভিযানে যুবক

14

সিলেটে চালু হলো দেশের ২৪তম স্থলবন্দর, পর্যটনবান্ধব ভোলাগঞ্জ

15

কুরবানির পশু নির্বাচনে যেসব ভুল করা যাবে না

16

সুনামগঞ্জের নজরুল হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

17

সিলেট বিভাগের ১৯ আসনে প্রশাসনিক প্রস্তুতি—রিটার্নিং কর্মকর্ত

18

ওসমান হাদির অবস্থা ‘ক্রিটিক্যাল’,

19

মৌলভীবাজার সমিতি সিলেটের ইফতার মাহফিল অনুষ্ঠিত

20