টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুড়ীতে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার



জসিম উদ্দিন 
জুড়ী উপজেলা প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার জুড়ীতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানে  চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হলেন চা শ্রমিক দিলীপ বুনারজি (৪৭) এবং তার স্ত্রী সারি বুনারজি (৩৮)।
ঘুম থেকে উঠে প্রথমে তাঁদের শিশুপুত্র লিটন বুনারজি (৮) লাশ দুটি দেখতে পায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম ভাঙার পর লিটন তার মা সারি বুনারজিকে (৩৮) ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে, সামনের রাস্তায় পড়ে আছেন বাবা দিলীপ বুনারজি (৪৭)। এরপর প্রতিবেশীদের খবর দিলে তাঁরা গিয়ে নিশ্চিত হন, দুজনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ দম্পতি দুই ছেলে ও এক মেয়ের বাবা–মা। বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে থাকেন দাদাবাড়িতে। ছোট ছেলে লিটন মা–বাবার সঙ্গেই থাকত।
স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করে পরিবারটি ঘুমিয়ে পড়েছিল। তাঁদের মধ্যে কোনো বিরোধও লক্ষ্য করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে এবং মরদেহের মুখে দুর্গন্ধ ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর মূল কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবিত আছেন ইলিয়াস আলী! যা জানালেন বিএনপি নেতা

1

দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

শুধুমাত্র নামের কারনে বৈষম্যের শিকার হেয়ছে এম. সাইফুর রহমান

4

উত্তরায় বিমান বিধ্বস্ত: পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

5

হাসপাতালে ভাঙচুর ও হামলা: ওসমানী মেডিক্যালে ৩ জন আটক

6

১৮ কোটি জনগণের ইউনূস আপনি, আমরা আপনাদের পদত্যাগ চাই না: ফারু

7

অন্তর্বর্তী সরকার নিজেরাই নির্বাচন ব্যাহত করার মতো অবস্থা তৈ

8

নবীগঞ্জে দুই সাংবাদিকের বিরোধ থেকে সূত্রপাত, সংঘর্ষ-আগুন,

9

কমল জ্বালানি তেলের দাম

10

মধ্যনগরে ‘ডেভিল হান্ট’ অভিযানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতা গ্

11

ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন উত্তম: চরমোনাই পির

12

সেনাবাহিনীর ‍উপর হামলা: উপজেলা বিএনপি ’র সভাপতিসহ ৯ জন কারাগ

13

সুনামগঞ্জের উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্ম

14

জাফলংয়ের চা বাগানে যুবককে পিটিয়ে হ ত্যা : আ-ট-ক ৩

15

জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন, নতুন

16

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, দুই দেশের সম্পর্ক পৌঁছাবে

17

সিলেট-৩ ও সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ, এনসিপি

18

সুরমা গেটে চোরাই পণ্যসহ গ্রেফতার ৩

19

তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক ইশতেহার নয়, এটি জাতীয় পুন

20