টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে চন্ডিবরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান মোল্লা এবং একই ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। 

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোল্লার সমর্থক জিল্লুর রহমানকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। এরই জেরে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। 

আহতদের মধ্যে উভয়পক্ষের আলমগীর শেখ, রহমান সরদার, এসকেন সরদার, মহাসিন সরদার, মাহিম, লিমন সরদার, শরিফুল মোল্যা, রোস্তম সরদার, কেসমত মোল্যা, শফিক মোল্যা, রেহাব মোড়ল, সাদ্দাম সিকদার, নূর ইসলাম ও সৌরভ সিকদার নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষে আহত লিমন সরদার অভিযোগ করে বলেন, যুবদলের একটি মিছিলে যাওয়ায় প্রতিপক্ষ গ্রুপের আওয়ামী লীগ নেতা সাইদ মোল্যার লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করেছে। 

তবে চন্ডিবরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইদুর রহমান মোল্লা গ্রুপের সমর্থক ২ নং ওয়ার্ড ইউপি সদস্য জাফর শেখ বলেন, গ্রাম্য কোন্দলের জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ

1

১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

2

ছাতক থানা ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ন

3

শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

4

সিলেটে রায়হান হ ত্যার: আসামি জামিনে মুক্ত এসআই আকবর

5

মধ্যনগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর

6

রশিদপুরে পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান

7

জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের স্কলারশিপ প্রোগ্রাম

8

সিলেটসহ ১০ জেলায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

9

দারিদ্র্য জয় করে দেশসেরা: বিসিএসে কৃতিত্ব মধ্যনগরের দুই শিক্

10

পরিবর্তনের সংগ্রামকে সাফল্যে রূপ দেওয়ার সময় এসেছে’..ভিপি নুর

11

জগন্নাথপুরে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২৪

12

গণঅধিকার নেতাকর্মীদের ওপর আইনশৃঙ্খলাবাহিনীর লাঠিচার্জ, রক্তা

13

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

14

হাজিরা দেননি এসআই আকবর

15

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

16

বড়লেখা পরগনাহী দৌলতপুর মাদ্রাসার নবগঠিত গভর্নিং বডির প্রথম স

17

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

18

সিলেটে রেললাইন থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

19

শমসের মবিন চৌধুরীর অবসর: দীর্ঘ রাজনৈতিক যাত্রার ইতি

20