টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jun 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে বাসেই সন্তান প্রসব, মা ও নবজাতক সুস্থ



মোঃ মীরজাহান মিজান
বিশেষ প্রতিনিধি, জগন্নাথপুর
ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা ডাকবাংলো বাসস্ট্যান্ডে এক নারী বাসেই সন্তান প্রসব করেছেন। সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। গর্ভবতী ওই নারীর নাম মোছা. সুমি আক্তার (৩৫), তিনি সিলেটের বালাগঞ্জ থানার ওসমানী নগর চাঁনপুর এলাকার জুয়েল মিয়ার স্ত্রী।
বাসে উঠার পর সুমি প্রসব ব্যথা অনুভব করলে বাসের সুপারভাইজার ও যাত্রীরা তাকে সহযোগিতা করেন। পথিমধ্যে বাসটি দাঁড় করিয়ে আশপাশের মহিলাদের সহায়তায় তিনি নরমাল ডেলিভারির মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতক ও মা সুস্থ থাকায় বাসটি পুনরায় সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে।
সুমির ভাই বিপ্লব জানান, তারা মা ও নবজাতককে রিসিভ করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন এবং মা ও শিশু দুজনই সুস্থ আছেন। তিনি সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।
এ ধরনের ঘটনা বাংলাদেশে বিরল নয়। পূর্বে চট্টগ্রামের পটিয়া উপজেলায়ও বাসে সন্তান প্রসবের ঘটনা ঘটেছে, যেখানে চালক ও নার্সদের সহযোগিতায় বাসেই সন্তানের জন্ম হয়। সেখানে মা ও নবজাতক সুস্থ ছিলেন।
এছাড়া, হবিগঞ্জে মৌলভীবাজার থেকে আসা এক নারী বাসে সন্তান প্রসব করেন এবং তাকে ও নবজাতককে আজীবন বাস ভাড়া ফ্রি ঘোষণা করা হয়। এই ধরনের ঘটনা সমাজে সহানুভূতি ও সহযোগিতার উদাহরণ হিসেবে বিবেচিত হয়।ওই গাড়ির যাত্রী ছিলে টুডেসিলেট২৪ ডটকম এর জগন্নাথপুর প্রতিনিধি সাংবাদিক মোঃ মীরজাহান মিজান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বুধবার সাধারণ

1

হাইকোর্টের বিচারক হলেন সারজিসের শ্বশুর

2

এবারের ব্রিফকেসবিহীন বাজেট?

3

অতীতের প্রতিশোধ নয়, এ বিচার ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা

4

পাথর লুটেরাদের তালিকা চায় হাইকোর্ট, ফিরিয়ে দিতে হবে সাদাপাথর

5

পাকিস্তান সফর নিয়ে দ্রুতই সিদ্ধান্ত চায় বিসিবি

6

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

7

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সর্বোচ্চ অগ্রাধিকার পাবে:হবি

8

বেওয়ারিশ মানুষের নিরাপদ আশ্রয়ে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ

9

জুলাই সনদ তৈরির প্রক্রিয়াটি স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদে

10

ছাতক থানা ওসির সাথে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ন

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়

15

এটি শুধু রাস্তা নয়,আমাদের বাঁচার পথ" কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে

16

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

17

দোয়ারাবাজারে দেশীয় অস্ত্র নিয়ে এডভোকেটের বাড়িতে হামলা,

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

ছাতক সমাজসেবা অফিসে আগুন নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী

20