টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

৪৪ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম জুড়ীর শরিফ খান



জসিম উদ্দিন 
জুড়ী উপজেলা প্রতিনিধি::
৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার (৩০ জুন) রাতে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।  
৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শরীফ খান। তার বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে। সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান শরীফ খান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি জুড়ী উপজেলার নয়াবাজার ফাজিল মাদরাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় শরীফ খান বলেন, মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল। মাধ্যম হিসেবে, যার ছায়ায় এই প্রশান্তি ও যার আলোয় এই দৃশ্যমানতা আমার গুরু সাইফুল্লাহ ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ।

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ পরীক্ষার্থী আবেদন করেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর অনলাইনে আবেদন শুরু হয়ে শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে এবং মাত্র ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করে পিএসসি নতুন রেকর্ড গড়ে। এতে ১৫ হাজার ৭০৮ প্রার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

1

দরপত্র সম্পন্ন হওয়ার আগেই পশুর হাট দখল, ছাড় দেবে না সিসিক

2

৫ আগস্ট হয়ে উঠুক গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমা

3

উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ১৯

4

সিলেটে ১২তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষার পুরস

5

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

6

বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত

7

পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: জগন্নাথপুরে নতুন করে নিয়ন্ত্রিত

8

ভূমিকম্পে কাঁপল সিলেট

9

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

10

জাতীয় নির্বাচনের আগে সব সংগঠনের নির্বাচন স্থগিত

11

মধ্যনগরে থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে দুই আসামি গ্রেফতার

12

স্কুলে তালা দেওয়ার ঘটনায় ১৬ শিক্ষার্থী বহিস্কার

13

সুনামগঞ্জে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

14

সুনামগঞ্জ -৪ আসনে এড. নুরুল ইসলামকে প্রার্থী করার দাবী পৌরসভ

15

আজ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

16

হাওরে বোরো ধান কাটার উৎসব, হাসি ফুটেছে কৃষকের মুখে

17

সিলেটের ছয় আসনে মনোনয়ন দাখিল করলেন ৪৭ প্রার্থী

18

ভারতে বাড়ছে করোনা, বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

19

জগন্নাথপুরে শিক্ষকের নির্যাতনে রক্তাক্ত ছাত্রী — ভাইরাল সিসি

20