টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : Jul 24, 2025 ইং
অনলাইন সংস্করণ

জুড়ীতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান



জসিম উদ্দিন 
জুড়ী প্রতিনিধি,প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)” স্কিমের আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় জুড়ী উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার। 
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো: ফরহাদ আহমেদ, ফুলতলা শাহ নিমাত্রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জহির উদ্দিন, তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।
মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার তাহমিনা চৌধুরী, জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি দাশ, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন সহ কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার ভারতে পলায়ন, আকাশে উড়লো হেলিকপ্টার আকৃতির বেলুন

1

হবিগঞ্জে ট্রাকের সাথে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

2

শিশুদের ঝগড়ায় বৃদ্ধ নিহত

3

হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্

4

কুলাউড়ায় যুবলীগ নেতা লিকছন চৌধুরী আটক

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে আরেকটি মামলা

7

সিলেটে রিকশা গ্যারেজে জুয়া খেলতে গিয়ে ধরা ৪ জন

8

ভোটের জন্য জনগণের কাছে যান: নেতাকর্মীদের তারেক রহমান

9

বিশ্বের সবচেয়ে ক্ষুধার্ত এলাকা এখন ‘গাজা’

10

খাদিমপাড়ায় সরকারি খাস জমি দখল: তিনজন গ্রেফতার, উচ্ছেদ অভিযান

11

ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

12

আজ থেকে সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

13

ছাতকে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

14

ছাতক-দোয়ারা (সুনামগঞ্জ-৫) আসনে মিলন–মিজান সৌজন্য সাক্ষাৎ: রা

15

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান

16

এজেন্ট বের করে দেওয়া ও সাংবাদিক ঢুকতে না দেওয়ার অভিযোগ

17

সুনামগঞ্জে হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

18

সাদা পাথর এলাকায় ২৪ ঘণ্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে,

19

লালাবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আ হত ১০

20