টুডে সিলেট ডেস্ক
প্রকাশ : May 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

সারা দেশে বজ্রপাতে শিশুসহ মৃত ১০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও আখাউড়ায় বজ্রপাতে এক শিশুসহ ৫ জন, কিশোরগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ও শেরপুরের নলিতাবাড়ীতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।  রোববার (১১ মে) দুপরের পর থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন জানান, বিকালে বজ্রপাতে উপজেলায় তিনজন মৃত ও একজন আহত হয়েছেন।  এর মধ্যে গোকর্ণ ভাঙ্গা ব্রিজ এলাকায় শামসুল হুদা (৬৫) নামে একজন গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তিনি ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। অপরদিকে টেকানগর এলাকায় ধান কাটতে এসে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক শ্রমিক বজ্রপাতে মারা গেছেন। তার বাড়ি সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে বলে জানা গেছে। মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া উপজেলার ভলাকুটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম (৮) নামে এক শিশু উঠানে খেলা করার সময় বজ্রপাতে মারা গেছে। সে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। একই গ্রামের হামিদা বেগম (৪৫) নামে এক নারী বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় জমিতে কাজ করার সময় মো. সেলিম মিয়া (৬৪) নামে এক বৃদ্ধ এবং একই ইউনিয়নের বনগজ গ্রামের মো. জমির খান (২২) এক যুবক মারা গেছেন। এ সময় ২টি গরুও মারা গেছে মর্মে জানা যায়।
এদিকে কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা ৩ জনেই মাঠে কৃষিকাজ করার সময়ে বজ্রপাতে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। 
রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ভৈরব উপজেলার রসুলপুর ও শ্রীনগর ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কিপিং বাড়ির মৃত আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮), এছাড়া কুণিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের কবির মিয়া (৩৫)। 
অন্যদিকে হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে জমিতে পানি দেওয়ার ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৫টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 
মৃত সাজু মিয়া কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।

শেরপুরের নালিতাবাড়ীতে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন খবির উদ্দিন (৪৫) নামে এক কৃষি শ্রমিক। একই ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সকুল (২০)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন খালেদা জিয়া, জানাজায় লাখো মান

1

সিলেটে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন আটক

2

সিলেটে প্রতিবন্ধী তরুণীকে দলবেধে ধ র্ষ ন, তিন যুবক গ্রে ফ তা

3

সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে প্রাণ হারালেন কাতার প্রবাসী

4

ছাতক পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

5

কুশিয়ারা নদীর ভাঙনে হুমকির মুখে জগন্নাথপুর–বড়ফেছি সড়ক

6

অপরাধের প্রস্তুতিকালেই ধরা: ওসমানীনগরে অবৈধ অস্ত্র ও প্রযুক্

7

সিলেটে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: ১৫ দিনে দুই খুন,পুলিশ-র‍্যাবের

8

ছাতকের গোবিন্দগঞ্জে ১৫ বছরের কিশোরীকে গনধর্ষন

9

ছাতকে ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ’ ও আলোচনা সভা অ

10

সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না: জামায়াত আ

11

সিলেটের ছয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, শুরু নির্

12

সিলেট-তামাবিল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: বাস হেলপার ও আনসার সদস

13

কুলাউড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন উত্ত

14

ছাতকে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরত

15

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপুরে বিজিবি”র অভিযানে ১১লাখ ৬

16

ছাতক সিমেন্ট ফ্যাক্টরির বিক্রয় দরপত্রে সর্বোচ্চ দরদাতার পে–অ

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

ছাতকে ভারতীয় মদসহ এক যুবক গ্রেফতার

19

পালাতক মেয়র আনোয়ারজ্জামানকে আসামী করে আরেকটি মামলা দায়ের

20